শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
Headline
কুমিল্লা ও ফরিদপুর বিভাগ করার পূর্ব সিদ্ধান্ত বাস্তবায়নের ঘোষণা দিলেন- মির্জা ফখরুল। কুমিল্লায় বিদেশ পাঠানোর নামে সাংবাদিকের কাছ থেকে ১৪ লাখ টাকা আত্মসাত, ৬ জনের বিরুদ্ধে মামলা কুমিল্লায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পরও পলাতক আসামিরা বেপরোয়া, নিরাপত্তাহীনতায় ভুগছেন মানবাধিকার কর্মী শুভ্র। পঞ্চগড়ে প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি নাসের বাবুল ও মোকবুলার রহমান সাধারণ সস্পাদক নির্বাচিত কুষ্টিয়ায় চালের দামের ওপর বাড়তি পরিবহন ভাড়ার প্রভাব। সংঘবদ্ধ ধ’র্ষ’ণ: শিশুসহ নারীকে বিলের ধারে নিয়ে পাশবিকতা ধামাচাপার চেষ্টার অভিযোগ কর্মমূখী শিক্ষা ব্যবস্থা ও বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের দাবি
Headline
Wellcome to our website...
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য হলেন এডভোকেট মনজিলা
/ ১৬৮ Time View
Update : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪, ৮:০৪ পূর্বাহ্ন

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য হলেন
এডভোকেট মনজিলা

খাগড়াছড়ি প্রতিনিধি : মোঃ জসিম উদ্দিন/মুজিবুর রহমান ভূঁইয়া

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ পুনর্গঠন করা হয়েছে। নতুন এ অন্তবর্তীকালীন পরিষদের সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন এডভোকেট মনজিলা সুলতানা ঝুমা।

মাটিরাঙ্গা সদরের মো. আব্দুল মতিন এবং প্রয়াত জরিনা বেগমের পাঁচ কন্যা সন্তানের মধ্যে তৃতীয়
এডভোকেট মনজিলা সুলতানা ঝুমা মাটিরাঙ্গা পাইলট হাই স্কুল থেকে ২০০৮ সালে বিজ্ঞান বিভাগে এসএসসি এবং খাগড়াছড়ি সরকারি কলেজ থেকে ২০১০ সালে মানবিক বিভাগে এইচএসসি সম্পন্ন করেন। পরবর্তীতে তিনি ঢাকার স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে এলএলবি এবং এলএলএম ডিগ্রি অর্জন করেন।

২০১৮ সালে ঢাকা জজ কোর্টে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন এবং ২০২৩ সালে খাগড়াছড়ির মাটিরাঙা থেকে প্রথম নারী হিসেবে হাইকোর্টে আইনজীবী হিসেবে স্বীকৃতি পান। তিনি জুলাই বিপ্লবে আহত এবং শহীদ ছাত্রদের পরিবারকে আইনগত সহযোগিতা প্রদান করেন। ২০২০ সালে তিনি ফেসবুক-ভিত্তিক বিনামূল্যে প্রাথমিক আইনি সহায়তা প্রদানকারী গ্রুপ ‘Know Your Rights – অধিকার জানো’ প্রতিষ্ঠা করেন এবং এর মাধ্যমে জনসাধারণকে আইনি পরামর্শ প্রদান করছেন।

শিক্ষাজীবনে তিনি শিক্ষাক্ষেত্রে ভ্যাট বিরোধী আন্দোলন ও নিরাপদ সড়ক চাই আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখেন। ছোটবেলা থেকেই সহশিক্ষা কার্যক্রমের সাথে যুক্ত ছিলেন এবং খাগড়াছড়ি সরকারি কলেজে অধ্যয়নকালে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে পুরস্কৃত হয়েছেন।

এডভোকেট মনজিলা সুলতানা ঝুমা ভবিষ্যতে পার্বত্য চট্টগ্রামের অবহেলিত মানুষের জন্য কাজ করে তাদের মধ্যে বিদ্যমান বৈষম্য কমানোর এবং জীবনমান উন্নয়নে ভূমিকা রাখার ইচ্ছা পোষণ করেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং তার স্বামী একজন দন্তচিকিৎসক।

##

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page