বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
Headline
রাজস্থলীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে কাপ্তাই সেনা জোন। কৃষক কার্ড শুভ উদ্বোধন ও বিতরণ অনুষ্ঠানে ব্যারিস্টার নওশাদ জমির। কুমিল্লা দেবিদ্দার ও মুরাদনগর মাদকের স্বর্গরাজ্য” হাত বাড়ালেই মিলছে বিভিন্ন ধরনের মাদক, থানায় অভিযোগের পাহাড়; সংরক্ষিত মহিলা আসনে রেনজিনা আহমেদ প্রিয়াংকাকে এমপি হিসেবে দেখতে চায় বাগেরহাটবাসী নরসিংদী জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর যৌথ অভিযান ও মোবাইল কোর্ট জেল, ও জরিমানা আদায় বিজয়নগরে আন্তঃ জেলা ডাকাত দলের শীর্ষ সদস্য মুর্শিদ প্রকাশ মোরশেদ গ্রেফতার সোনারগাঁয়ের ‘শীর্ষ সন্ত্রাসী’ কাইল্লা রক্সি র‍্যাবের হাতে গ্রেপ্তার, ২৮ মামলার আসামি বাগেরহাটের উন্নয়নে কাজের অঙ্গীকার, বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ করলেন পাইলট রেনজিনা আহমেদ প্রিয়াংকা রাজশাহীর সংরক্ষিত আসনে ৬ নেত্রীর মনোনয়ন ফরম সংগ্রহ নরসিংদীর শিবপুর বাড়ৈ আলগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি
Headline
Wellcome to our website...
কুমিল্লার দেশের দ্বিতীয় বৃহত্তম নিমসার বাজারে মহাসড়কের দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
/ ১১৮ Time View
Update : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪, ৮:৫৬ অপরাহ্ন

কুমিল্লার দেশের দ্বিতীয় বৃহত্তম নিমসার বাজারে মহাসড়কের দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

 

 

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের নিমসার বাজারে সরকারি জমি দখল করে গড়ে তোলা দুই শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
শুক্রবার সকাল ১০টায় কুমিল্লা জেলা প্রশাসন এবং সড়ক ও জনপদের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। এর আগে অবৈধ দোকানপাট সরিয়ে নিতে বলা হয়।
অভিযানে নেতৃত্ব দেন কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মো. মঈণ উদ্দিন ও সড়ক ও জনপদের উপবিভাগীয় প্রকৌশলী শফিকুল ইসলাম। অভিযানে কুমিল্লা জেলা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা সহযোগিতা করে।
অভিযোগ রয়েছে, মহাসড়কের জায়গা দখল করে অবৈধভাবে ভাড়া আদায় করছিল একটি অসাধু চক্র। এছাড়া প্রতিবার দখলদার উচ্ছেদের ২৪ ঘণ্টার মধ্যেই ওই চক্রটি আবারও সরকারি জায়গা দখল করে অবৈধ স্থাপনা তৈরি করে মহাসড়কে যান চলাচলে বাধার সৃষ্টি করে।
সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তারা জানান, কুমিল্লার বুড়িচং উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুই পাশে দেশের দ্বিতীয় বৃহত্তম কাঁচা সবজির বাজার নিমসার বাজারে অবৈধভাবে দোকানপাট নির্মাণ করে মহাসড়কের জায়গা দখল করা হয়েছিল। এছাড়া অস্থায়ীভাবে দোকানপাট নির্মাণ করে মহাসড়কের বিভাজক ব্যবহার করা হচ্ছিল। যে কারণে প্রতিনিয়ত এই এলাকায় যানজটের ভোগান্তিতে পড়তে হয়েছে সাধারণ মানুষকে। তাই সড়ক ও জনপদ বিভাগ এবং জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালনা করা হয়।

এছাড়াও অভিযোগ রয়েছে, মহাসড়কের পাশে সার্ভিস লেনের জায়গা দখল করে রাজনৈতিক প্রভাবে ভাড়া দেওয়া হয়েছিল বেশ কয়েকটি দোকান। সেসব দোকান থেকে অবৈধভাবে টাকা উত্তোলন নিয়েও বিভিন্ন সময়ে বিশৃঙ্খলা তৈরি হয়। নানান অনিয়ম ও বিশৃঙ্খলা তৈরি হয় সম্প্রতি হাইকোর্টের নির্দেশনা ও প্রশাসনের সিদ্ধান্তে দেশের এই বৃহত্তম কাঁচাবাজার থেকে খাজনা আদায়ও বন্ধ করে দেওয়া হয়েছে।

সিনিয়র সহকারী কমিশনার মো. মঈণ উদ্দিন বলেন, ‘সাধারণ মানুষের ভোগান্তি রোধেই এই দখলদার উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। একদিনে সম্ভব না হলে আমরা আবারো এখানেও উচ্ছেদ অভিযান পরিচালনা করব। তবে মহাসড়কের জায়গায় কেউ অবৈধভাবে দোকানপাট তৈরি করে যানজট কিংবা ভোগান্তি তৈরি করতে পারবে না।’

সড়ক ও জনপদের উপবিভাগীয় প্রকৌশলী শফিকুল ইসলাম বলেন, ‘আমরা বিভিন্ন সময় দেখেছি ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের দুই পাশে নিমসার বাজারকে কেন্দ্র করে অবৈধভাবে অস্থির দোকানপাট তৈরি করে ভাড়া দেওয়া হয়েছে। এসব বিষয়ে সড়ক বিভাগ কিংবা প্রশাসন কারো কোনো অনুমতি নেই। এছাড়া সড়ক বিভাজক ব্যবহার করেও ব্যবসা করছে অনেকে। যে কারণে রাতে ও ভোরবেলায় মহাসড়কে যানজট তৈরি হয়। আমরা মহাসড়কে যান চলাচল নিরিবিচ্ছিন্ন রাখতে অবৈধ দখলদার উচ্ছেদ করার জন্য এই অভিযান পরিচালনা করছি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page