সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
Headline
ব্যাংক চেক-সংক্রান্ত মামলায় হয়রানি রোধে আইন সংস্কারের দাবি, সরকারের দৃষ্টি আকর্ষণ ময়মনসিংহে কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল,গ্রেপ্তার-১ স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা শিগগিরই: ইসি বাগমারা থানা পরিদর্শন করলেন রাজশাহী রেঞ্জের নবাগত ডিআইজি আশিক সাঈদ ময়মনসিংহে কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল,গ্রেপ্তার-১ জাতীয় সাংবাদিক সংস্থা ঢাকা বিমানবন্দর থানা কমিটির পরিচিতি সভা কুষ্টিয়ার খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়নের দেবীনগর ব্রিক ফিল্ড এলাকায় গতরাত আনুমানিক ১টার দিকে একটি মর্মান্তিক জোড়া হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। কাউনিয়া হারাগাছে মাক সহ গ্রেফতার ১ কুমিল্লায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির মতবিনিময় ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত সাতকানিয়া পৌরসভায় ২ নম্বর ওয়ার্ড সামিয়ার পাড়া মাদক সেবকের অভিযোগে ভামান্য আদালত ৪ জনকে সাজা প্রদান করে।
Headline
Wellcome to our website...
কুমিল্লায় অক্টোবরে ১৪টি খুন। বেড়েছে নারী-শিশু নির্যাতন
/ ২২৯ Time View
Update : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪, ৬:২৫ অপরাহ্ন

কুমিল্লায় অক্টোবরে ১৪টি খুন। বেড়েছে নারী-শিশু নির্যাতন

 

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লায় অক্টোবর মাসে ১৪ টি খুনের ঘটনা ঘটেছে। সেপ্টেম্বর মাসে জেলায় খুনের সংখ্যা ছিলো ১১ টি। অক্টোবরে জেলায় নারী ও শিশু নির্যাতনের ঘটনায় ৩১ টি মামলা দায়ের হয়েছে, যা গত মাসে ছিলো ২৪ টি। বিভিন্ন অপরাধের অভিযোগে অক্টোবর মাসে মোট ৪ শ টি মামলা দায়ের করা হয়েছে।

রবিবার (১০ নভেম্বর) কুমিল্লা জেলা আইন- শৃঙ্খলা কমিটির সভা থেকে এই তথ্য পাওয়া গেছে।
কুমিল্লা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আমিরুল কায়সারের সভাপতিত্বে সভায় সিটি কর্পোরেশন, আইনশৃঙ্খলা বাহিনী, সরকারি দপ্তরের প্রধান, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ সামশুল তাবরীজ সভা পরিচালনা করেন।
সভা থেকে আরো জানা গেছে, অক্টোবর মাসে জেলার বিভিন্ন এলাকা থেকে ৫ টি আগ্নেয়াস্ত্র ও ৬২ টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
সভায় কুমিল্লা সিটি কর্পোরেশনের বিভিন্ন বাস টার্মিনালের সামনে থেকে ইজারার নামে চাঁদাবাজি নিয়ে আলোচনা হয়। কুমিল্লা র‌্যাব এর অধিনায়ক লে. কর্নেল মাহমুদুল হাসান চাঁদাবাজি ও ইজারা নিয়ে ক্ষোভ প্রকাশ করে জানতে চান। এসময় কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ছামছুল আলম জানান, টার্মিনালের বাইরে কোথাও হতে চাঁদা নেয়ার কোন এখতিয়ার কারো নেই। আইনশৃঙ্খলা বাহিনী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পারেন। পুলিশ সুপার আসফিকুজ্জামান আক্তার জানান, চাঁদাবাজি রোধে পুলিশসহ অন্যান্য বাহিনী অভিযান পরিচালনা করবে।
এছাড়াও সভায় মাদক, চোরাচালান, বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন, আদালতে ঝুলে থাকা মামলা নিষ্পত্তির আলোচনা করেন সদস্যরা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page