মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
Headline
কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলার অর্থায়নে গাছবাড়ী-হরিপুর রাস্তার সাময়িক সংস্কার শুরু পাবনায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থী কলি হত্যা: গ্রেপ্তার আসামির বাড়িতে বিক্ষুব্ধ জনতার ভাঙচুর গাছবাড়ী-হরিপুর সড়ক সংস্কারে এগিয়ে এলো কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলা ১ লাখ টাকা সহায়তা নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ মুন্সিগঞ্জ পৌর জনগণ চাইলে মেয়র পদে লড়তে চান বিএনপি নেতা মোঃ শাহাদাৎ। কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ইয়াবাসহ গ্রেপ্তার-৬ কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩ মোল্লাহাটে কাহালপুর আলিম মাদ্রাসার নবনির্বাচিত সভাপতিকে সংবর্ধনা রাজস্থলীতে এমপির প্রতিনিধি জিকু কুমার দে ও চাথোয়াই মারমা। কেরানীগঞ্জ ডিবির পৃথক অভিযানে হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার-
Headline
Wellcome to our website...
সাতক্ষীরায় বিজিবির পৃথক অভিযানে অবৈধ মাদকদ্রব্যসহ ভারতীয় মালামাল আটক
/ ২৩০ Time View
Update : শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৪:৩৬ অপরাহ্ন

সাতক্ষীরায় বিজিবির পৃথক অভিযানে অবৈধ মাদকদ্রব্যসহ ভারতীয় মালামাল আটক

স্টাফ রিপোর্টারঃ
মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধ বিশেষ অভিযান পরিচালনা করে মাদকদ্রব্যসহ প্রায় চার লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি।
আজ শুক্রবার (২২ নভেম্বর) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনস্থ ভোমরা, বৈকারী, কুশখালী, তলুইগাছা ও কাকডাঙ্গা বিওপির সীমান্ত এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে মাদকদ্রব্যসহ প্রায় চার লক্ষ টাকার ভারতীয় মালামাল আটক করে।

বিজিবি-৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো: আশরাফুল হক শুক্রবার প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
বিজিবি অধিনায়ক জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য আটক করে ভোমরা বিওপি’র একটি বিশেষ আভিযানিকদল সীমান্ত পিলার ৩/২-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশে অভ্যন্তরে সাতক্ষীরা থানাধীন লক্ষীদাড়ী নামক স্থানে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ১০ বোতল ভারতীয় মদ আটক করে, কাকডাঙ্গা বিওপি একটি বিশেষ আভিযানিকদল সীমান্ত পিলার ১৩/৩-এস হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশে অভ্যন্তরে কলারোয়া থানাধীন রাজ্জাকের মোড় নামক স্থানে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ১৫ বোতল ভারতীয় মদ আটক করে ।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অন্যান্য চোরাচালানী মালামাল আটক করে ভোমরা বিওপি’র একটি বিশেষ আভিযানিকদল সাতক্ষীরা থানাধীন মেইন পিলার ০৩ হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশে অভ্যন্তরে লক্ষীদাড়ী নামক স্থানে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ৩০,০০০/- টাকা মূ্ল্যের ভারতীয় শাড়ী আটক করে। বৈকারী বিওপি একটি বিশেষ আভিযানিকদল মেইন পিলার ৭ এর এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশে অভ্যন্তরে নতুন পাড়া নামক স্থানে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ১,০৫,০০০/- টাকা মূ্ল্যের ভারতীয় ঔষধ আটক করে। কুশখালী বিওপি একটি বিশেষ আভিযানিকদল সীমান্ত পিলার ১৩/৩-এস হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশে অভ্যন্তরে বেড়িবাধ নামক স্থানে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ২৪,০০০/- টাকা মূ্ল্যের ভারতীয় পোষাক সামগ্রী আটক করে। তলুইগাছা বিওপি একটি বিশেষ আভিযানিকদল সীমান্ত পিলার ১২/৫-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশে অভ্যন্তরে তলুইগাছা কামারবাড়ী নামক স্থানে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ৩০,০০০/- টাকা মূ্ল্যের ভারতীয় থ্রী পিস আটক করে। এছাড়াও, কাকডাঙ্গা বিওপি পৃথক দুইটি বিশেষ আভিযানিকদল কলারোধা থানাধীন সীমান্ত পিলার ১৩/৩-এস হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশে অভ্যন্তরে কাকডাঙ্গার মাঠ এবং রাজ্জাকের মোড় নামক স্থানে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ৪৫,০০০/- টাকা মূ্ল্যের ভারতীয় শাড়ী এবং ১,১২,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে ।

সর্বমোট ৩,৮৩,৫০০/- (তিন লক্ষ তিরাশি হাজার পাঁচশত) টাকার মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানী মালামাল আটক করে।

বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে সাধারণ ডায়েরী করতঃ পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে ষ্টোরে জমা হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page