বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
Headline
চট্টগ্রাম জেলা আওতাধীন লোহাগাড়ায় উপজেলায় গ্রীনলাইন পূরবীর বাসের মুখামুখি সংঘর্ষ, হাসপাতালে নেওয়ার পর ১ জনের মৃত্যু গাঁজা ও মোটরসাইকেলসহ ০২ জন গ্রেফতার। মো: ইউনুস মিয়া হুড়ারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কুমিল্লা জেলা শাখা ঘোষণা। কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় শিশু ধর্ষণের চেষ্টা ধামাচাপা দিতে ‘৫ লাখ টাকা’র প্রহসনের সালিশ এলাকার যুব সমাজ মুখ খুললেই যুবসমাজকে মামলার হুমকি দেয় মেম্বার-সর্দার রা ! ৩ বছর ধরে বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আনয়ারা বেগম অনুপস্থিত। ব্রাহ্মণপাড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ
Headline
Wellcome to our website...
ভারতে পাচারকালে সাতক্ষীরা সীমান্ত থেকে দুটি স্বর্নের বার সহ আটক ১
/ ১৯৫ Time View
Update : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৬:০২ অপরাহ্ন

ভারতে পাচারকালে সাতক্ষীরা সীমান্ত থেকে দুটি স্বর্নের বার সহ আটক ১

আবু জাফর সাতক্ষীরা প্রতিনিধি

: ভারতে পাচারকালে সাতক্ষীরা সীমান্ত থেকে ২টি স্বর্নের বার সহ একজনকে আটক করেছে বিজিবি।
আজ রোববার ২৪ নভেম্বর বেলা সাড়ে ১২টায় তলুইগাছা সীমান্তে বিজিবি অভিযান চালিয়ে স্বর্নসহ ওই ব্যক্তিকে আটক করে।

আটক ব্যক্তির নাম মো: তজিবুর রহমান ৪৩ আটক করেছে বিজিবি। সে সদর উপজেলার সাতানী গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
বিজিবি-৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আশরাফুল হক দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

বিজিবি অধিনায়ক জানান, ভারতে স্বর্ন পাচার হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার তলুইগাছা সীমান্তে অভিযান চালানো হয়। এসময় মোটরসাইকেলে থাকা এক ব্যক্তিকে চ্যালেঞ্জ করা হয়।

পরে তল্লাশি চালিয়ে ওই ব্যক্তির প্যান্টের সাথে টেপ দিয়ে পেঁচানো অবস্থায় দুটি স্বর্নের বার ও নগদ ৭২ হাজার ৫০০ টাকা পাওয়া যায়। স্বর্ন ও মোটরসাইকেল সহ জব্দকৃত সরঞ্জামের বাজারমূল্য প্রায় ৬৯ লাখ টাকা। বিজিবি অধিনায়ক আরও জানান, আটক ব্যক্তিকে সদর থানায় সোপর্দ করা হয়েছে। জব্দকৃত স্বর্ন ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page