বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
Headline
নরসিংদীর শিবপুরে জাতীয় সাংবাদিক সংস্থা‌র উপজেলা শাখার পরিচিতি,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। গোপালগঞ্জ পৌর নির্বাচন: আধুনিকায়ন ও সামাজিক পরিবর্তনের অঙ্গীকারে আলোচনায় সিকদার শহিদুল ইসলাম লেলিন দুর্যোগ ঝুঁকি হ্রাসে মাটিরাঙ্গায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতান দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত আসিফ মাহমুদের ব্যাংক হিসাব প্রকাশ নিয়ে যা বললেন হাসনাত আব্দুল্লাহ বসুন্ধরায় বিডিএসএম-এর নামে বিকৃত যৌ()নাচার: দুই নারী গ্রেফতার, নেপথ্যে ভয়ংকর ব্ল্যা()কমেইল চক্র,, সংখ্যার কাছে দায়বদ্ধতা—মোস্তাকুর রহমানকে ঘিরে বিতর্ক, আর বাংলাদেশের অর্থনীতির কঠিন বাস্তবতা পার্বত্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে কথিত পাহাড়িদের ষড়যন্ত্রের প্রতিবাদে পিসিএনপির সংবাদ সম্মেলন ভালুকায় নিঝুরী অবৈধ স্ট্যান্ড, বাজার রাস্তায় যানজটে ভোগান্তি হাজার হাজার যাএী গোপালগঞ্জ সদরে সরকারি কর্মকর্তাদের সাথে সংসদ সদস্য ডাঃ কে এম বাবরের মতবিনিময় সভা
Headline
Wellcome to our website...
মাটিরাঙ্গায় মহান বিজয় দিবসে বিএনপির শোভাযাত্রা ও পুষ্পস্তবক অর্পণ
/ ৮২ Time View
Update : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ৯:০৩ পূর্বাহ্ন

মাটিরাঙ্গায় মহান বিজয় দিবসে বিএনপির শোভাযাত্রা ও পুষ্পস্তবক অর্পণ

খাগড়াছড়ি প্রতিনিধি : মোঃ জসিম উদ্দিন/মজিবুর রহমান ভূঁইয়া

বিনম্র শ্রদ্ধা আর উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে ভয়হীন পরিবেশে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় মহান বিজয় দিবস উদযাপন করেছে মাটিরাঙ্গা উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠন।

সোমবার (১৬ ডিসেম্বর) সকালের দিকে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দিবসটির শুভ সূচনা করা হয়।

এরপর বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে শোভাযাত্রা নিয়ে মাটিরাঙ্গার প্রধান সড়ক প্রদক্ষিণ করে বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মাটিরাঙা উপজেলা পরিষদ চত্বরে স্বাধীনতা সোপানে পুষ্পস্তবক অর্পণ করেন মাটিরাঙ্গা উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

দীর্ঘ ১৭ বছর পরে ‘শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, লাল সবুজের পতাকায় জিয়া তোমায় দেখা যায়, বিজয়ের এই দিনে জিয়া তোমায় পড়ে মনে’ স্লোগানে প্রকম্পিত হয়ে উঠে মাটিরাঙ্গার রাজপথ।

এসময় খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি আবু ইউসুফ চৌধুরী, নাছির আহাম্মদ চৌধুরী, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সহসভাপতি ললিত বিকাশ ত্রিপুরা, মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহজালাল কাজল, সাধারন সম্পাদক মো. ইব্রাহিম পাটোয়ারী, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, মাটিরাঙ্গা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ মো. সাদ্দাম হোসেন, মাটিরাঙ্গা উপজেলা যুবদলের আহবায়ক জয়নাল আবেদীন সরকার, মাটিরাঙ্গা পৌর যুবদলের আহবায়ক মো. গিয়াস উদ্দিন,
মাটিরাঙ্গা উপজেলা ছাত্রদলের আহবায়ক আরিফুর রহমান সজল ও মাটিরাঙ্গা পৌর ছাত্রদলের আহবায়ক নুর মোহাম্মদ রাব্বী ছাড়াও মাটিরাঙ্গা উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পুষ্পস্তবক অর্পণ শেষে খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি আবু ইউছুফ চৌধুরী বলেন, দীর্ঘ ১৮ বছর পর ভয়হীন পরিবেশে বিএনপির নেতাকর্মীরা মুক্তিযুদ্ধের বীর শহীদদের শ্রদ্ধা জানাতে পেরেছে। বিগত দিনে বিএনপির নেতাকর্মীদের স্বত:স্ফূর্ত ভাবে পুস্পস্তবক অপর্ণ করতে দেয়নি আওয়ামীলীগ।

 

##

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page