বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
Headline
চট্টগ্রাম জেলা আওতাধীন লোহাগাড়ায় উপজেলায় গ্রীনলাইন পূরবীর বাসের মুখামুখি সংঘর্ষ, হাসপাতালে নেওয়ার পর ১ জনের মৃত্যু গাঁজা ও মোটরসাইকেলসহ ০২ জন গ্রেফতার। মো: ইউনুস মিয়া হুড়ারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কুমিল্লা জেলা শাখা ঘোষণা। কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় শিশু ধর্ষণের চেষ্টা ধামাচাপা দিতে ‘৫ লাখ টাকা’র প্রহসনের সালিশ এলাকার যুব সমাজ মুখ খুললেই যুবসমাজকে মামলার হুমকি দেয় মেম্বার-সর্দার রা ! ৩ বছর ধরে বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আনয়ারা বেগম অনুপস্থিত। ব্রাহ্মণপাড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ
Headline
Wellcome to our website...
বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ ও ভারতের সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের অফিসারদের সৌজন্য সাক্ষাৎ।
/ ১৭৮ Time View
Update : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ১০:৫৫ পূর্বাহ্ন

বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ ও ভারতের সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের অফিসারদের সৌজন্য সাক্ষাৎ।

মোশাররফ হোসেন নিলয়।।

বাংলাদেশের মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর বাংলাদেশ ও ভারতের সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের অফিসারদের মধ্যে একটি সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার আখাউড়া-আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্টে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।সোমবার (১৬ ডিসেম্বর) আখাউড়া-আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্টে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। ১৮ মিনিট স্থায়ী সৌজন্য সাক্ষাৎটি বেলা ১১:৪৮ মিনিটে শেষ হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ হতে জিওসি ৩৩ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, কুমিল্লা এরিয়া মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিক এবং ভারত সেনাবাহিনীর পক্ষ হতে চীফ অব স্টাফ, ১০১ এরিয়া মেজর জেনারেল সুমিত রানা উপস্থিত ছিলেন।

সাক্ষাৎ অনুষ্ঠানে বাংলাদেশ দলের সদস্য হিসেবে তিন জন স্টাফ অফিসার এবং একজন অধিনায়ক পর্যায়ের বিজিবি অফিসার উপস্থিত ছিলেন। অনুরূপভাবে ভারত সেনাবাহিনীর তিন জন অফিসার এবং অধিনায়ক পর্যায়ের বিএসএফ অফিসারগণ উপস্থিত ছিলেন। উভয় দেশের প্রতিনিধিগণ নিজেদের মধ্যে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা উপহার বিনিময় করেন।

উল্লেখ্য, ১৬ ডিসেম্বর, পহেলা বৈশাখের মতো জাতীয় গুরুত্বপূর্ণ দিবসসমূহে উভয় দেশের মধ্যে এ ধরনের সৌজন্য সাক্ষাতের প্রচলন আছে। এরই ধারাবাহিকতায় আজকের এই সংক্ষিপ্ত সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page