ব্রাহ্মণবাড়িয়ায় ৫০০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক:
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ সুমন মিয়া (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
শুক্রবার (৯ অক্টোবর ২০২৬) সকাল ৮টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর থানাধীন সুলতানপুর ইউনিয়নের রাধিকা বাজার এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কের পশ্চিম পাশে দয়াল এন্টারপ্রাইজ নামের একটি দোকানের সামনে সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার সুমন মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার চণ্ডিদ্বার ইউনিয়নের গুরুহিত উত্তরপাড়া এলাকার বাসিন্দা। তাঁর পিতার নাম মৃত বজলু মিয়া এবং মাতার নাম মৃত শাহারা খাতুন। তাঁর স্থায়ী ঠিকানা নবীনগর উপজেলার কাইতলা ইউনিয়নের নারুই ব্রাহ্মণহাতা গ্রামে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়ার অভিযানে তাঁর কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. তায়রিফুল ইসলাম বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
সম্পাদক ও প্রকাশক:আবছার উদ্দিন
উপ-সম্পাদক: সাইফুল ইসলাম ফাহাদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চান্দিনা রোড,নিউ-মার্কেট,দেবিদ্বার, কুমিল্লা।
All rights reserved © 2025