নিজস্ব প্রতিবেদক:
বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৫ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৫ (ব্রাহ্মণপাড়া-বুড়িচং) আসনের সংসদ সদস্য হাজী মো. জসীম উদ্দিন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুন্নী ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে ব্রাহ্মণপাড়া উপজেলার প্রাথমিক, মাধ্যমিক, কলেজ ও মাদ্রাসা পর্যায়ের প্রধান শিক্ষকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষকবৃন্দকে শুভেচ্ছা জানানো হয়।
প্রধান অতিথি হাজী মো. জসীম উদ্দিন শিক্ষকবৃন্দের বিভিন্ন দাবি ও সমস্যার কথা শোনেন এবং সেগুলো পর্যায়ক্রমে বাস্তবায়নের আশ্বাস দেন। তিনি বলেন, জাতি গঠনে শিক্ষকদের অবদান অসামান্য। শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করার পাশাপাশি মাদকমুক্ত ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনে শিক্ষকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক:আবছার উদ্দিন
উপ-সম্পাদক: সাইফুল ইসলাম ফাহাদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চান্দিনা রোড,নিউ-মার্কেট,দেবিদ্বার, কুমিল্লা।
All rights reserved © 2025