পঞ্চম বারের মতো কুমিল্লার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী ও মাদক উদ্ধারকারী অফিসার এ এস আই কামরুজ্জামান
সাইফুল ইসলাম ফাহাদ।।।
পঞ্চম বারের মতো কুমিল্লার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী ও মাদক উদ্ধারকারী অফিসার এ এস আই কামরুজ্জামান।
কর্মজীবনে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের স্বীকৃতি হিসেবে আবারও বড় সাফল্য অর্জন করেছেন কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার সহকারী উপ-পরিদর্শক (এ এস আই) কামরুজ্জামান। অক্টোবর/২০২৬ মাসে কর্মদক্ষতার মূলে রেখে তাকে জেলার ‘শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার’ ও ‘শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার’ হিসেবে নির্বাচিত করা হয়েছে। পেশাগত জীবনে এটি তার পঞ্চম বারের মতো এই গৌরব অর্জন।
এই সাফল্যের পর নিজের অনুভূতি প্রকাশ করে এ এস আই কামরুজ্জামান জানান, কর্মজীবনে ভালো কাজের স্বীকৃতি পাওয়াটা সত্যি অনেক আনন্দের। পুরস্কারের বস্তুগত মূল্য যাই হোক না কেন, সেটা বড় বিষয় নয়; বড় বিষয় হলো কাজের মূল্যায়ন বা স্বীকৃতি পাওয়াটা।
এই অর্জনের পেছনে অনুপ্রেরণা ও সহযোগিতার জন্য তিনি পুলিশ সুপার, কুমিল্লা মহোদয় এবং ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুক হোসেনসহ থানার সকল সহকর্মী স্যারের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
থানা পুলিশ সূত্রে জানা যায়, আইনশৃঙ্খলা রক্ষা, পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতার এবং মাদকদ্রব্য উদ্ধারে এ এস আই কামরুজ্জামান দীর্ঘদিন ধরে ধারাবাহিক সাফল্য দেখিয়ে আসছেন। তার এই অর্জনে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ পরিবারে আনন্দের আমেজ বিরাজ করছে।
সম্পাদক ও প্রকাশক:আবছার উদ্দিন
উপ-সম্পাদক: সাইফুল ইসলাম ফাহাদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চান্দিনা রোড,নিউ-মার্কেট,দেবিদ্বার, কুমিল্লা।
All rights reserved © 2025