সাইফুল ইসলাম ফাহাদ।।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৬ কেজি গাঁজাসহ টিটু (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
১৭ অক্টোবর( শনিবার ) সন্ধ্যার পর কুমিল্লা থেকে বাগড়াগামী পাকা সড়কের পূর্ব পাশে বাগড়া নোয়াপাড়া এলাকায় আরএমসি ট্রেনিং সেন্টারের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার টিটু ব্রাহ্মণপাড়া উপজেলার রামচন্দ্রপুরের বাল্লাক এলাকার ওহিদ মেম্বারের বাড়ির বাসিন্দা। তিনি সোনা মিয়ার ছেলে এবং মিনুরা বেগমের সন্তান।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেনের নেতৃত্বে সহকারী উপ-পরিদর্শক আহসান আহমেদ সহ পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে তার কাছ থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে আমরা বদ্ধপরিকর। মাদক কারবারের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে।”
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশক:আবছার উদ্দিন
উপ-সম্পাদক: সাইফুল ইসলাম ফাহাদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চান্দিনা রোড,নিউ-মার্কেট,দেবিদ্বার, কুমিল্লা।
All rights reserved © 2025