দেবিদ্বার পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে তারেক মুন্সী ও ব্যারিস্টার রেজভীউল আহসান মুন্সী
সাইফুল ইসলাম ফাহাদ।।।
কুমিল্লার দেবিদ্বার পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সদস্য সচিব তারেক মুন্সী ও বর্তমান যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার রেজভীউল আহসান মুন্সী।
মঙ্গলবার (২০ অক্টোবর) তাঁরা পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
পরিদর্শনকালে তারেক মুন্সী বলেন,বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সব ধর্মের মানুষের ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনে পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতি বজায় রাখা জরুরি।”
ব্যারিস্টার রেজভীউল আহসান মুন্সী বলেন, “সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের ঐতিহ্য। সব ধর্মের মানুষ মিলেমিশে শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করবেন—এটাই আমাদের প্রত্যাশা। পূজামণ্ডপে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সবাইকে সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে।”
এ সময় উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক গিয়াস উদ্দিন, সাবেক সদস্য সচিব কাজী মাসুদ, পৌর বিএনপির আহ্বায়ক শাহজাহান মোল্লা,পৌর বিএনপির সাবেক সদস্য সচিব ভিপি মাহফুজ , পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তফা কামাল সরকার, সাবেক যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম সহ বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দের এ পরিদর্শনকে কেন্দ্র করে পূজামণ্ডপের আয়োজক ও স্থানীয়দের সঙ্গে মতবিনিময় হয়। তাঁরা শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
সম্পাদক ও প্রকাশক:আবছার উদ্দিন
উপ-সম্পাদক: সাইফুল ইসলাম ফাহাদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চান্দিনা রোড,নিউ-মার্কেট,দেবিদ্বার, কুমিল্লা।
All rights reserved © 2025