গোপালগঞ্জে এমপি জিলানীর বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে দেবিদ্বারে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল।
দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি:
গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে অগ্নিসংযোগ এবং নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে কুমিল্লার দেবিদ্বারে মশাল মিছিল করেছে পৌর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
মঙ্গলবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় দেবিদ্বার নিউমার্কেট এলাকায় এ মশাল মিছিল অনুষ্ঠিত হয়।
দেবিদ্বার পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলামের নেতৃত্বে অনুষ্ঠিত মিছিলে কয়েকশ নেতাকর্মী অংশগ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মো. তাজুল ইসলাম, দেবিদ্বার পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. রাজিব হোসেন, সদস্য মো. সাইফুল ইসলাম, মো: শামীম, আক্তার হোসেন,কামরুল হাসান, ও নাজিম খাঁন নান্টুসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নেতারা বলেন, সারাদেশে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীল পরিস্থিতি মোকাবিলায় স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা প্রস্তুত রয়েছেন। দেশের জানমালের নিরাপত্তা রক্ষা এবং দেশবিরোধী যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলা হবে। দেশের স্বার্থ ও জনগণের নিরাপত্তার বিরুদ্ধে কোনো কর্মকাণ্ড বরদাশত করা হবে না। এ ধরনের কর্মকাণ্ডে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তারা।
সম্পাদক ও প্রকাশক:আবছার উদ্দিন
উপ-সম্পাদক: সাইফুল ইসলাম ফাহাদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চান্দিনা রোড,নিউ-মার্কেট,দেবিদ্বার, কুমিল্লা।
All rights reserved © 2025