নিজস্ব প্রতিবেদক।।।
কুমিল্লার দেবিদ্বারে মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক সেবন করে পারিবারিক অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টির অপরাধে মোঃ রুবেল নামে এক ব্যক্তিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১৮ অক্টোবর) দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের তেয়াপুস্কুরিনী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফয়সল উদ্দিন।
দণ্ডপ্রাপ্ত মোঃ রুবেল তেয়াপুস্কুরিনী গ্রামের মোঃ মোসলেমের ছেলে। মাদক সেবন করে পারিবারিক অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টির অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাঁকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
এ বিষয়ে দেবিদ্বার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফয়সল উদ্দিন জানান, মাদকমুক্ত সমাজ গঠন, পারিবারিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং জনস্বার্থ রক্ষায় এ ধরনের মাদকবিরোধী অভিযান আমাদের অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক:আবছার উদ্দিন
উপ-সম্পাদক: সাইফুল ইসলাম ফাহাদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চান্দিনা রোড,নিউ-মার্কেট,দেবিদ্বার, কুমিল্লা।
All rights reserved © 2025