বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
Headline
কুমিল্লা ও ফরিদপুর বিভাগ করার পূর্ব সিদ্ধান্ত বাস্তবায়নের ঘোষণা দিলেন- মির্জা ফখরুল। কুমিল্লায় বিদেশ পাঠানোর নামে সাংবাদিকের কাছ থেকে ১৪ লাখ টাকা আত্মসাত, ৬ জনের বিরুদ্ধে মামলা কুমিল্লায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পরও পলাতক আসামিরা বেপরোয়া, নিরাপত্তাহীনতায় ভুগছেন মানবাধিকার কর্মী শুভ্র। পঞ্চগড়ে প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি নাসের বাবুল ও মোকবুলার রহমান সাধারণ সস্পাদক নির্বাচিত কুষ্টিয়ায় চালের দামের ওপর বাড়তি পরিবহন ভাড়ার প্রভাব। সংঘবদ্ধ ধ’র্ষ’ণ: শিশুসহ নারীকে বিলের ধারে নিয়ে পাশবিকতা ধামাচাপার চেষ্টার অভিযোগ কর্মমূখী শিক্ষা ব্যবস্থা ও বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের দাবি
Headline
Wellcome to our website...
অনিয়ম ও চাঁদাবাজির সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে জবাই করে হত্যার হুমকি-প্রতিবাদে মানববন্ধন”
/ ১৪৩ Time View
Update : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫, ২:৪২ অপরাহ্ন

অনিয়ম ও চাঁদাবাজির সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে জবাই করে হত্যার হুমকি-প্রতিবাদে মানববন্ধন”

মোঃ রেজাউল করিম
স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ।

জেলা গাজীপুরের শ্রীপুর মুক্তিযোদ্ধা কলেজ শাখা ছাত্রদল নেতাদের অনিয়ম ও চাঁদাবাজির বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় বিক্ষোভের মাধ্যমে নয়া দিগন্তের সাংবাদিক মোজাহিদ’কে হত্যার হুমকি দেওয়া হয়েছে।

এ ঘটনার প্রতিবাদে আজ শুক্রবার (৭ মার্চ)বেলা-১১ টায় গাজীপুর সদর ও শ্রীপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা-এ মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

গত বৃহস্পতিবার (৬ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টা দিকে শ্রীপুর পৌর শহর কলেজের ছাত্রদল নেতা গোলজার মণ্ডল,মেহেদী হাসান সাহাদ,মারুফ প্রধান- তোফায়েলসহ ৪০-৫০ জনের একটি দল বিক্ষোভ মিছিল করে। মিছিলে তারা সাংবাদিক মোজাহিদকে টার্গেট করে উস্কানিমূলক ও ভয়ংকর স্লোগান দেয়, যার মধ্যে ছিল—“একটা একটা মোজাহিদ ধর,ধইরা ধইরা জবাই কর।” এই মিছিলের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে সাংবাদিক মহলসহ সচেতন নাগরিকদের মাঝে মনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

আর এই হত্যার হুমকির প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে গাজীপুর ও শ্রীপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।
বক্তব্য রাখেন,গাজীপুর সাংবাদিক পরিষদের প্রধান উপদেষ্টাঃ কবি শাহান শাহাবুদ্দিন,গাজীপুর জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম ভূঁইয়া,আবুল কালাম আজাদ(নয়া দিগন্ত),এম এম ফারুক(ইত্তেফাক), ফয়সাল খান(দেশ রূপান্তর),আব্দুল লতিফ মাস্টার(আমাদের সময়), মোতাহার খান(জিটিভি),ফজলে মমিন (বৈশাখী টিভি),রাতুল মণ্ডল (আজকের পত্রিকা),মাহমুদুল হাসান(এশিয়ান টিভি),মাহফুজুর রহমান ইকবাল, আশরাফুল ইসলাম,হাবিবুর রহমান মানিক,এস এম জহিরুল ইসলামসহ অনেকে।
এ সময়”(24hrsটিভি-ভারত)ও “দৈনিক ক্রাইম তালাশ”-স্টাফ রিপোর্টার-মোঃ রেজাউল করিম উপস্থিত ছিলেন।

বক্তারা এ ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন এবং প্রশাসনের প্রতি ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন। তারা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মানববন্ধন শেষে সাংবাদিকরা শ্রীপুর থানার তদন্ত পরিদর্শক-শামীম আকতারের সাথে মামলার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কথা বলেন।

এছাড়াও-শুক্রবার জুমার নামাজের পর শ্রীপুর পৌর শহরে সাধারণ ছাত্রজনতা বিক্ষোভ মিছিল ও পথসভা করে।
তারা সাংবাদিকদের ওপর হামলা ও হত্যার হুমকির তীব্র নিন্দা জানিয়ে অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য দাবি জানান।

এ ঘটনার পর সাংবাদিকরা তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তারা স্বাধীন সাংবাদিকতার পরিবেশ বজায় রাখতে এবং দুর্নীতিবাজদের বিরুদ্ধে নির্ভয়ে সংবাদ প্রকাশ করতে সকল মহলের সহযোগিতা চেয়েছেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page