মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
Headline
কৃতি শিক্ষার্থীরাই আগামীদিনে দেশের নেতৃত্ব দিবে মনজুর এলাহী এমপি পাষন্ড বাবার কবল থেকে দুই বছরের শিশু সন্তানকে ফিরে পেতে মায়ের আকুতি মোল্লাহাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল সরাইলে একজন ভুয়া পুলিশ ও তিন কেজি মাদক সহ তিনজন আটক গ্যাস,বিদ্যুৎ সংকটসহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে নরসিংদীতে ১১ দলের স্বারকলিপি প্রদান সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন কুমিল্লা-৫ আসনের এমপি হাজী জসিম উদ্দিনকে নিয়ে ড. মোবারক হোসাইনের বক্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ “বৈষম্য আন্দোলন ইতিহাসে বৈষম্যের শিকার:- বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুই কিশোরের রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ
Headline
Wellcome to our website...
অবৈধ অনুপ্রবেশের দায়ে ৫ ভারতীয় নাগরিক আটক।
/ ২০৭ Time View
Update : সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫, ১২:৩০ অপরাহ্ন

অবৈধ অনুপ্রবেশের দায়ে ৫ ভারতীয় নাগরিক আটক।

মোঃ শরিফ খান আকাশ।। 

অবৈধ ভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ৫ ভারতীয় নাগরিককে আটক করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)। গত ৬ জানুয়ারী (সোমবার) সকালে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) দায়িত্বপূর্ণ বিভিন্ন এলাকা থেকে তাদেরকে আটক করে।

সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) সূত্রে জানা যায়, চন্ডিদ্বার বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার কুইয়াপানিয়া নামক স্থান হতে ভারতের সিপাহীজলা জেলার মধুপুর থানার নন্দকুমার পাড়া গ্রামের মৃত নন্দলাল দেব বার্মার ছেলে দোজন দেব বার্মা (৩৫), একই এলেকার মৃত সচীন্দ্র দেব বার্মার ছেলে তমে দেব বার্মা (৩৩) এবং মৃত রবি দেব বার্মার ছেলে বিমল দেব (৩৬) কে আটক করে।

একই দিন সকালে কসবা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার কালিকাপুর নামক স্থান হতে ভারতীয় নাগরিক সিপাহীজলা জেলার মধুপুর থানার মিয়াপাড়া গ্রামের

মৃত আলী মিয়ার ছেলে মোঃ বাদশা মিয়া (৩০) কে এবং সংকুচাইল বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার সীমান্তবর্তী ফকিরমোড়া নামক স্থান হতে ভারতীয় নাগরিক একই জেলার বক্সনগর থানার নজরপোড়া গ্রামের মৃত মুকতল হোসেনর ছেলে মোঃ হোসেন মিয়া (৫৮) কে আটক করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানান, ভারত হতে বাংলাদেশে চোরাচালানী পণ্য পাচারে সহায়তা করার উদ্দেশ্যে অবৈধভাবে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে তারা।

আটককৃতদের  চোরাচালানের সাথে জড়িত থাকার অপরাধে এবং পাসপোর্টবিহীন অবৈধভাবে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করার আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কসবা ও বুড়িচং থানায় সোপর্দ করে।

বিষয়টি নিশ্চিত করেন সুলতানপুর ব্যাটালিয়ন (৬০বিজিবি)অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার, পিএসসি, এসি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page