বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
Headline
কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় শিশু ধর্ষণের চেষ্টা ধামাচাপা দিতে ‘৫ লাখ টাকা’র প্রহসনের সালিশ এলাকার যুব সমাজ মুখ খুললেই যুবসমাজকে মামলার হুমকি দেয় মেম্বার-সর্দার রা ! ৩ বছর ধরে বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আনয়ারা বেগম অনুপস্থিত। ব্রাহ্মণপাড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ সাংবাদিক নার্গিস জুঁইকে আদালত চত্বরে মারধরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ ঢালুয়া দারুসুন্নাত দাখিল মাদ্রাসায় ল্যাপটপ ও ফটোকপি সুবিধা সম্বলিত প্রিন্টার উপহার লায়ন সৈয়দ হারুন এমজেএফ ভুয়া অনলাইন পোর্টালের নামে প্রতারণা, সাধারণ মানুষের কাছ থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে হাজার,হাজার টাকা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আহমেদ আবু জাফর “ত্রিশালের নজরুল মঞ্চে প্রভাষক লিটনের অনবদ্য অভিনয়- “নজরুল জয়ন্তীর বর্ণাঢ্য আয়োজনে মুগ্ধ দর্শক” শরীয়তপুর জেলাবাসীর উদ্দেশে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রদল নেতা মাহমুদ খোকন। বিএনপি নেতা মাসুদ রানার নবীনগর পৌরসভার ‘মেয়র’ পদে নির্বাচন করার ঘোষণা!
Headline
Wellcome to our website...
আমাদের নেতার দরকার নেই কর্মী সাপোর্টার আর ভোটার লাগবে হাজী ইয়াছিন
/ ২২২ Time View
Update : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪, ৫:২০ অপরাহ্ন

আমাদের নেতার দরকার নেই কর্মী সাপোর্টার আর ভোটার লাগবে হাজী ইয়াছিন

 

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি :

কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোডস্থ একটি কনভেনশন হলে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের কুমিল্লা বিভাগীয় কর্মী সভা সোমবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। ওলামা দলের কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক হাজী আমিন উর রশিদ ইয়াছিন।
হাজী আমিন উর রশিদ ইয়াছিন বলেন, অনেকে এখন গায়ের সাথে গা লাগিয়ে ছবি তুলবে। সেই ছবি ব্যবহার করে ধান্দা করবে। নাম পড়বে বিএনপির। এরা বিএনপির কেউ না। বিএনপি ধান্ধাবাজের দল না। বিএনপি সেই দল যে দলের নেতা জিয়াউর রহমান বন্দুক কাঁধে নিয়া স্বাধীনতা যুদ্ধে গিয়েছে। ২/১ টা ধান্ধাবাজ আছে যারা এর নামে বেনামে মামলা দিয়া ধান্ধা করে।
তিনি আরো বলেন, খোতবার সময় দেখেছি অনেক ইমাম সাহেব এনএসআই লোকের ভয়ে এদিক সেদিক তাকাতো। কখন জানি কোন কথায় ধইরা বসে। আর আলেম ওলামাদেরতো জঙ্গি বানিয়ে জেলে ঢুকিয়েছে। আপনারাই সেই ওলামা দল যারা সামনে বড় ভূমিকা রাখবে। অনেকে বলেছেন দলে অতিথি পাখিদের জায়গা দেয়া হবে না। আমি বলবো আমাদের নেতার দরকার নেই। কর্মী ও সাপোর্টার লাগবে। ভোটার লাগবে। কারণ সামনের দিকে ভোটের বাক্স হবে ইমাম সাহেবের খোতবার মিম্বরের মতো পবিত্র। আগের মতো কেউ চাইলেই সেখানে ঢুকতে পারবে না।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক এ টি এম আব্দুল বারী ড্যানি, বিএনপির কেন্দ্রীয় সদস্য অধ্যক্ষ মাওলানা পীরজাদা শাহ মোঃ নেছারুল হক। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ওলামা দলের আহবায়ক আলহাজ্ব মাওলানা কাজী সেলিম রেজা। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ওলামা দলের সদস্য সচিব এডভোকেট কাজী মাওলানা মোঃ আবুল হোসেন।

কুমিল্লা দক্ষিণ জেলা ওলামা দলের আহবায়ক মাওলানা জিয়াউর রহমান জিয়ার সভাপতিত্বে ও দক্ষিণ জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ ইকবাল হোসেন নোমান, ব্রাহ্মনবাড়িয়া ওলামা দলের সদস্য সচিব মাওলানা শরীফ উদ্দিনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির আহবায়ক উৎবাতুল বারী আবু, ওলামা দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাওলানা কাজী আলমগীর হোসেন, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব হাজী জসিম উদ্দিন, মহানগর বিএনপির সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু, জাতীয় ওলামা দল সদস্য অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম তালুকদার প্রমুখ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page