বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
Headline
সাংবাদিক নির্যাতন: বন্ধ করুন, নইলে কঠোর আন্দোলন এর ডাক বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরামের – কৃতি শিক্ষার্থীরাই আগামীদিনে দেশের নেতৃত্ব দিবে মনজুর এলাহী এমপি পাষন্ড বাবার কবল থেকে দুই বছরের শিশু সন্তানকে ফিরে পেতে মায়ের আকুতি মোল্লাহাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল সরাইলে একজন ভুয়া পুলিশ ও তিন কেজি মাদক সহ তিনজন আটক গ্যাস,বিদ্যুৎ সংকটসহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে নরসিংদীতে ১১ দলের স্বারকলিপি প্রদান সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন কুমিল্লা-৫ আসনের এমপি হাজী জসিম উদ্দিনকে নিয়ে ড. মোবারক হোসাইনের বক্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ “বৈষম্য আন্দোলন ইতিহাসে বৈষম্যের শিকার:- বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুই কিশোরের
Headline
Wellcome to our website...
ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
/ ৪৩১ Time View
Update : শনিবার, ২২ জুন, ২০২৪, ১২:৩১ অপরাহ্ন

ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বংশ পরম্পরায় কা’বা শরীফের চাবির দায়িত্বে থাকা, সায়্যিদুনা হযরত উসমান ইবনু তালহা (রা.) এর ১০৯ তম প্রতিনিধি শায়খ সালিহ আল শা’ইবাহ ইন্তেকাল করেছেন। আল্লাহ তাআলা তাকে জান্নাতের মেহমান হিসাবে কবূল করুন।

মক্কায় থাকাবস্থায় নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কাবা ঘরে প্রবেশ করতে চেয়েছেন। কিন্তু সে সময়ে চাবির দায়িত্বে থাকা উসমান ইবনু তালহা নবীজির জন্য কাবা ঘর খুলে দিতে অস্বীকার করেন (তখনও তিনি মুসলমান হন নাই)। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছিলেন একদিন এই চাবি আমার হাতে আসবে, আর আমি যার কাছে চাইব তার হাতে এর দায়িত্ব প্রদান করব। মক্কা বিজয়ের পর নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উসমান ইবনু তালহার কাছে চাবি চাইলেন। উসমান ইবনু তালহা রা. ঘরে গিয়ে তার মায়ের কাছ থেকে চাবি নিয়ে আসেন। তাকে নিয়ে নবীজি কাবা ঘর খুলে ভেতরে প্রবেশ করেন এবং পরিস্কার-পরিচ্ছন্ন করেন। সেখান থেকে বের হয়ে হযরত উসমান ইবনু তালহার হাতে চাবি দিয়ে বলেন
خذوها يا بني طلحة خالدة تالدة، لا ينزعها منكم إلا ظالم»
চিরদিনের জন্য তোমরা এ চাবির দায়িত্ব গ্রহণ করো। যে তোমাদের কাছ থেকে এ চাবি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করবে সে যালিম। (সীরাত ইবন হিশাম) এখন পর্যন্ত কাবা শরীফের চাবির দায়িত্ব হযরত উসমান ইবনু তালহা রা. এর বংশেই আছে।

হযরত উসমান ইবনু তালহা রা. মক্কা বিজয়ের আগে ৮ম হিজরীতে ইসলাম গ্রহণ করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page