মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
Headline
সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন নির্বাচনে NCP সমর্থিত National Lawyers Alliance – NLA মনোনীত লাল-সবুজ প্যানেলে প্রার্থীগণ। সাতকানিয়া উপজেলার কেরানীহাট এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সামসুজ্জামান কুমিল্লা রিপোর্টার্স ক্লাবের ২০২৬-২৭ কমিটি গঠন: রাসেল সোহেল সভাপতি, সৌরভ সাধারণ সম্পাদক বিজয়নগরের ৪ লক্ষ ৩৫ হাজার মানুষের জীবনযাত্রা আজ ভয়াবহ সড়ক দুর্ভোগে বিপর্যস্ত। রাণীশংকৈলে কৃষক পার্টনার কংগ্রেস সেমিনার অনুষ্ঠিত “চলন্ত ট্রেনে আগুন” এশিয়া পোস্টের উদ্বোধনে কুমিল্লায় কেক কাটা ও আলোচনা সভা গোমতী ইউনিয়নে চুরির মহামারি: মসজিদ-মাদ্রাসাও রক্ষা পাচ্ছে না, বিচারহীনতায় বাড়ছে আতঙ্ক বাড়ছে হামের ভয়াবহতা, উদ্বেগে স্বাস্থ্যখাত। ঢাকায় জাগ্রত জাতীয় কাউন্সিল–২০২৬: সমাজসেবা ও সাহিত্যে সম্মাননা পেলেন সিনিয়র সাংবাদিক, লেখক ও কবি মফিদুল
Headline
Wellcome to our website...
এক যুবককে, পাবনা শহরের বড় ব্রিজ এলাকায় ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা
/ ১৭২ Time View
Update : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪, ৩:৩২ অপরাহ্ন

এক যুবককে, পাবনা শহরের বড় ব্রিজ এলাকায় ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।

স্টাফ রিপোর্টার: স্বপন দাস
১৮ ই নভেম্বর, ২০২৪ ইং খ্রী:

পাবনার মধ্য শহরের বড় ব্রিজ সংলগ্ন ঘোড়াস্ট্যান্ড এলাকায় ছুরিকাঘাতে খুন ও হত্যা মামলার জামিনে বেরিয়ে আসা আসামি তুষার (১৯) নামে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তিন যুবকে আটক করেছে পুলিশ, আটককৃতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

রোববার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে পাবনা শহরের বড় ব্রিজ ঘোড়া স্ট্যান্ডের সংলগ্ন বর্ণমালা কিন্ডারগার্টেনের পাশের একটি জঙ্গলে এই খুনের ঘটনাটি ঘটে। এই হত্যার ঘটনায় তিন যুবককে আটক করেছে পুলিশ, আটককৃতদের নাম-পরিচয় পাওয়া যায়নি বিষয়টি নিশ্চিত করেছেন পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. সালাম।

নিহত যুবক শহরের রাধানগর ময়দান পাড়া এলাকার আব্দুল মান্নানের ছেলে। গত বছর শহরের ওরিন নামে এক যুবক হত্যা মামলার প্রধান আসামি ছিলেন। তিনি শহরের জুবলী স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শহরের ঘোড়াস্ট্যান্ড এলাকার বর্ণমালা কিন্ডারগার্টেনের পাশের জঙ্গলে কয়েকজন যুবকের বাগবিতণ্ডার আওয়াজ পাওয়া যায়। এরপর ছুরিকাঘাতে রক্তাক্ত অবস্থায় তু্ষারকে দেখা গেলে স্থানীয়রা উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যান। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে তিন যুবককে আটক করে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. সালাম বলেন, নিহত যুবক একটি হত্যা মামলার প্রধান আসামি ছিলেন। কয়েকদিন আগে জামিন পেয়েছেন বলে জানা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্বের এ হত্যাকাণ্ডের জেরেই তাকে হত্যা করা হয়েছে। তবে তদন্ত চলছে, পরে বিস্তারিত জানানো সম্ভব হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page