রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
Headline
Wellcome to our website...
কালিয়াকৈরে অগ্নিকান্ডে মার্কেট পুড়ে ছাই
/ ২২৯ দেখেছেন
সর্বশেষ : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪, ৪:০০ অপরাহ্ন

কালিয়াকৈরে অগ্নিকান্ডে মার্কেট পুড়ে ছাই

কালিয়াকৈর( গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাকের জামতলা এলাকায় বুধবার সকালে একটি মার্কেটে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডে ওই মার্কেটের পাঁচ দোকানসহ মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, কালিয়াকৈরের মৌচাকের জামতলা এলাকার দেলোয়ার হোসেন উরফে ঢালু সরকারের মার্কেটের রানা মিয়ার মুদির দোকান থেকে বুধবার সকাল সাড়ে আটটার দিকে আগুনের সুত্রপাত হয়। পরে মুহুর্তের মধ্যে আগুন ওই মার্কেটের আশেপাশের দোকানে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখায় ওই মার্কেটের পাঁচ দোকানসহ ভেতরে থাকা বিভিন্ন মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এসময় স্থানীয় লোকজন এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করে ব্যার্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে কালিয়াকৈর ও কোনাবাড়ি ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এসে প্রায় এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
কোনাবাড়ি ফায়ার সার্ভিসের ইনচার্জ সাইফুল ইসলাম বলেন,আগুন লাগার খবর পেয়ে কালিয়াকৈর ও কোনাবাড়ী ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমান এখনো নির্ধারন করা যায়নি।
তারিখ-২০-১১-২৪ইং

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অনন্য সংবাদ গুলো...
Our Like Page