শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
Headline
নোয়াখালী সংবাদিক ইউনিয়নের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন বুড়িচংয়ে বিদ্যালয়ের গেটের সামনে থেকে ছাত্রীকে মাইক্রোবাসে তুলে অপহ*রণে*র চেষ্টা,গ্রে*প্তার ২ যুবক নরসিংদীতে পলাশে কিশোরীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, একজন গ্রেপ্তার নরসিংদী জেলার শিবপুর উপজেলার দুলালপুর সিনিয়র ফাজিল মাদ্রাসার ২০২৬ইং দাখিল পরীক্ষীদের দোয়া ও বিদায় অনুষ্ঠান হাটখুজিপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের বিদায় সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠিত। শিলাবৃষ্টিতে লণ্ডভণ্ড শাল্লার হাওর: কৃষকের সোনালী স্বপ্নে প্রকৃতির নির্মম আঘাত। নরসিংদীর পলাশে কিশোরীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার ১ সেনবাগে অবৈধ জ্বালানি তেল মজুদ: অভিযানে ১৫০০ লিটার জব্দ, জরিমানা ৫০ হাজার টাকা নরসিংদীর পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরন অভিযান। অর্থ দন্ড বকেয়া আদায় “পহেলা বৈশাখ: উৎসব, না কি ইতিহাসের এক ভুল ব্যাখ্যা?
Headline
Wellcome to our website...
কালিয়াকৈরে দ্বিধাদ্বন্দ্বে দলিল রেখে চলে গেলেন সাব রেজিস্ট্রার, ভোগান্তিতে জনসাধারণ
/ ১৩৪ Time View
Update : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫, ৬:২৫ অপরাহ্ন

কালিয়াকৈরে দ্বিধাদ্বন্দ্বে দলিল রেখে চলে গেলেন সাব রেজিস্ট্রার, ভোগান্তিতে জনসাধারণ

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
দ্বিধাদ্বন্দ্বে দলিল রেখে চলে গেলেন সাব রেজিস্ট্রার । এমন ঘটনা ঘটেছে
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সাব রেজিস্ট্রার অফিসে। সোমবার এই ঘটনায় সাব রেজিস্ট্রার মোঃ ওসমান গনী মন্ডল অফিস থেকে চলে যাওয়ায় ভোগান্তিতে পড়েছে জনসাধারণ। এতে আতংকে রয়েছে দলিল লেখক, জমির ক্রেতা ও বিক্রেতা সহ সর্বসাধারন।
জানা যায়, কালিয়াকৈর উপজেলায় নিয়মিত কোন সাব রেজিস্ট্রার না থাকায় অন্য উপজেলা থেকে সাব রেজিস্ট্রার এসে সপ্তাহে দুই দিন দলিল করেন রবিবার ও সোমবার। এই দুইদিন কাপাসিয়া উপজেলা থেকে এসে কালিয়াকৈর উপজেলায় দলিল করেন সাব রেজিস্ট্রার ওসমান গনি মন্ডল। কিন্তু সোমবার কয়েকটি দলিল করে বাকি দলিল না করে হঠাৎ করে দুপুরে চলে যান এই সাব রেজিস্ট্রার । এতে ভোগান্তিতে পড়েছে কয়েক শতাধিক দলিল করতে আশা ভুক্তভোগী।
দলিল করতে আসা ভুক্তভোগীরা জানান,
টাকার বিশেষ দরকার তাই জমি বিক্রি করে মেয়ের বিবাহ দিবো কিন্তু সাব রেজিস্ট্রার চলে গেলেন, আবার অন্যজন বলেন জমি বিক্রি করে হজ্বে যাবো কিন্তু সাব রেজিস্ট্রার চলে যাওয়ার বিপদে আছি। আবার কেউ বিদেশ যাবে , কেউবা চিকিৎসা করাবে, এমনঅবস্থায় সাব রেজিস্ট্রার হুটহাট করে অফিস থেকে চলে যাওয়ায় বিপাকে পড়েছে দলিল করতে আশা জনসাধারণ।
কালিয়াকৈর দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম জানান, কি কারনে সাব রেজিস্টার চলে গেছে আমার জানা নেই। কালকেও কিছু দলিল করার পর অনেকগুলো দলিল বাকি রেখে সাব রেজিস্ট্রার চলে গিয়েছিলেন।
কালিয়াকৈর উপজেলার ভারপ্রাপ্ত সাব রেজিস্ট্রার মো: ওসমান গনি মন্ডলের ফোনে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।
তারিখ ২৭-০৪-২৫ইং

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page