শনিবার, ০২ মে ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
Headline
মাদকবিরোধী সমাবেশে প্রধান অতিথি এমপি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। কুমিল্লা ও ফরিদপুর বিভাগ করার পূর্ব সিদ্ধান্ত বাস্তবায়নের ঘোষণা দিলেন- মির্জা ফখরুল। কুমিল্লায় বিদেশ পাঠানোর নামে সাংবাদিকের কাছ থেকে ১৪ লাখ টাকা আত্মসাত, ৬ জনের বিরুদ্ধে মামলা কুমিল্লায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পরও পলাতক আসামিরা বেপরোয়া, নিরাপত্তাহীনতায় ভুগছেন মানবাধিকার কর্মী শুভ্র। পঞ্চগড়ে প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি নাসের বাবুল ও মোকবুলার রহমান সাধারণ সস্পাদক নির্বাচিত কুষ্টিয়ায় চালের দামের ওপর বাড়তি পরিবহন ভাড়ার প্রভাব। সংঘবদ্ধ ধ’র্ষ’ণ: শিশুসহ নারীকে বিলের ধারে নিয়ে পাশবিকতা ধামাচাপার চেষ্টার অভিযোগ
Headline
Wellcome to our website...
কালিয়াকৈরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
/ ১২৭ Time View
Update : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫, ১:৩৭ অপরাহ্ন

কালিয়াকৈরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত।

কালিয়াকৈর (গাজীপুর ) প্রতিনিধি।

“ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ৩৯ নং বাঁশতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বাঁশতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে ওই বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
কালিয়াকৈর উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর পৌরসভার সাবেক মেয়র মজিবুর রহমান।
অনুষ্ঠানের শুভ উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন মৌচাক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সিকদার( মনির)।
অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষকতায় ছিলেন কালিয়াকৈর উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক ও মৌচাক ইউনিয়ন পরিষদের ৩ নং ওর্য়াডের ইউপি সদস্য আরিফুল ইসলাম।
আরো উপস্থিত ছিলেন কালিয়াকৈর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, কালিয়াকৈর উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক শাহিনুর রহমান শাহিন, মৌচাক ইউনিয়ন ৩ নং ওর্য়াড বিএনপির সভাপতি মাসুদ রানা ও সাধারন সম্পাদক মোঃ নাসির উদ্দিন, কালিয়াকৈর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সেলিম হোসেনসহ শিক্ষক মন্ডলী, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ ।
পরে প্রধান অতিথি ও বিশেষ অতিথি বৃন্দের হাত থেকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীরা পুরস্কার গ্রহন করেন।
তারিখ -৬/২/২৫ ইং

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page