শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
Headline
চট্টগ্রামে বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার মহাসচিবের মতবিনিময় ও অসুস্থ সাংবাদিক পিতাকে দেখতে হাসপাতালে ছুটে যান* মহামান্য রাষ্ট্রপতির সিলেট সফর উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কাউনিয়ায় KICHIP প্রকল্পের স্বাস্থ্য উপকরণ বিতরণ মামলা ও ওয়ারেন্টের পরও আসামি গ্রেপ্তার নয়, মিরসরাইয়ে সংবাদ সম্মেলনে ভুক্তভোগীদের ক্ষোভ রাজস্থলীতে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত। মোল্লাহাটে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা পদ্মায় পানি বৃদ্ধির শঙ্কা: দৌলতপুরে বন্যা মোকাবেলায় মতবিনিময় সভা ​নেপাল ও ভারতের পাহাড়ি ঢলের প্রভাবে সম্ভাব্য বন্যা পরিস্থিতি নিয়ে দৌলতপুরে অনুষ্ঠিত হয়েছে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা। সাতকানিয়ায় মোটরসাইকেলের গতি রোধ করে যুবককে কুপিয়ে হত্যা নরসিংদীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভায় বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী নরসিংদীর শিবপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
Headline
Wellcome to our website...
কুমিল্লায় যৌথ বাহিনীর অভিযানে চিহ্নিত অস্ত্রধারী আওয়ামীলীগ নেতা জুয়েল আটক।
/ ২৬৬ Time View
Update : শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪, ৯:১১ পূর্বাহ্ন

কুমিল্লায় যৌথ বাহিনীর অভিযানে চিহ্নিত অস্ত্রধারী আওয়ামীলীগ নেতা জুয়েল আটক।

 

 

কুমিল্লা প্রতিনিধি এ.কে পলাশ :

কুমিল্লা ব্রাক্ষনপাড়া সাহেবনগর এলাকায় সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী অভিযান চালিয়ে সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়ন আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ নাজমুল ইসলাম জুয়েল নামে এক যুবককে গ্রেপ্তার করেছে।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকাল আনুমানিক সাড়ে ৪টায় জেলার ব্রাক্ষনপাড়া উপজেলার সাহেবনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আটককৃত আসামি মো: নাজমুল ইসলাম জুয়েল সদর উপজেলার দুর্গপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে। সে কুমিল্লা ইপিজেডে চাকুরী করে।

সুত্রে জানা যায়, কুমিল্লা সেনানিবাস এলাকার টিপরা বাজারের ময়নামতি সুপার মার্কেটের সামনে গত ৪ আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করা ছাত্র-জনতার উপর হামলা ও গুলি চালিয়েছিল আওয়ামীলীগ ও ছাত্রলীগের একদল ক্যাডার। এ হামলায় নেতৃত্ব সদর উপজেলার সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম টুটুল, ভাইস চেয়ারম্যান আহেমদ নিয়াজ পাভেল ও বরখাস্তকৃত কাউন্সিলর সরকার মাহমুদ জাবেদ। এ সময় চার থেকে ৫ জনকে প্রকাশ্যে সেনানিবাসের মতো এলাকায় প্রকাশ্যে গুলি করতে দেখা যায় । এ সংক্রান্ত একটি ভিডিও স্যোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। এতে দেখা যায় গ্রেপ্তারকৃত জুয়েল হলুদ কাপড়ে মুখ ঢেকে রেখেছেন। তার পেছনে হলুদ টাউজার পরা একজন গুলি চালাচ্ছেন।

যৌথবাহিনী সুত্রে জানা যায়, বৃহস্পতিবার (১২ আগস্ট) বিকেল সাড়ে ৪ টায় সেনাবাহিনী ও পুলিশের একটি দল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে যৌথ অভিযানের মাধ্যমে উত্তর দুর্গাপুর ইউনিয়েনর সাহেবনগর এলাকা থেকে মোহাম্মদ নাজমুল ইসলাম জুয়েলকে গ্রেপ্তার করে। তার বাসা তল্লাশি করে কোন অস্ত্র পাওয়া যায় নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ শিবেন বিশ্বাস জানান বৃহস্পতিবার রাতেই কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page