সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
Headline
সংরক্ষিত মহিলা আসনে রেনজিনা আহমেদ প্রিয়াংকাকে এমপি হিসেবে দেখতে চায় বাগেরহাটবাসী নরসিংদী জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর যৌথ অভিযান ও মোবাইল কোর্ট জেল, ও জরিমানা আদায় বিজয়নগরে আন্তঃ জেলা ডাকাত দলের শীর্ষ সদস্য মুর্শিদ প্রকাশ মোরশেদ গ্রেফতার সোনারগাঁয়ের ‘শীর্ষ সন্ত্রাসী’ কাইল্লা রক্সি র‍্যাবের হাতে গ্রেপ্তার, ২৮ মামলার আসামি বাগেরহাটের উন্নয়নে কাজের অঙ্গীকার, বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ করলেন পাইলট রেনজিনা আহমেদ প্রিয়াংকা রাজশাহীর সংরক্ষিত আসনে ৬ নেত্রীর মনোনয়ন ফরম সংগ্রহ নরসিংদীর শিবপুর বাড়ৈ আলগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি মশা বাহিত রোগ প্রতিরোধে মশক নিধন ও খাল পরিস্কার কর্মসূচির উদ্বোধন সাংবাদিকের পক্ষ থেকে সর্বস্তরের জনগণকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। জুলাই সনদ বাস্তবায়নে জনগণের ৭০% রায়কে অবজ্ঞা করার ফল শুভ হবে না অ্যাডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী।
Headline
Wellcome to our website...
কুমিল্লায় র‍্যাবের অভিযানে ১৪৯ বোতল ফেনসিডিলসহ আটক-২
/ ৯৬ Time View
Update : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫, ১২:৩৪ অপরাহ্ন

কুমিল্লায় র‍্যাবের অভিযানে ১৪৯ বোতল ফেনসিডিলসহ আটক-২

 

 

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লা চান্দিনা পৌর এলাকায় র‍্যাবের অভিযানে ১৪৯ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ভোর রাতে জেলার চান্দিনা পৌর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে র‍্যাব সদস্যরা।
গ্রেফতারকৃত আসামীরা হলো মোঃ সেলিম (৩৩) ভোলা জেলার সদর থানার জয়গোপী গ্রামের মৃত মিলন এর ছেলে এবং মোঃ আলমগীর (৩২) কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানার দড়িয়াপট্টু গ্রামের মৃত শফিকুর রহমান এর ছেলে।

র‍্যাব সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর রাতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি দল কুমিল্লা জেলার চান্দিনা পৌরসভা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৪৯ বোতল ফেনসিডিলসহ আসামী মোঃ সোহেল এবং মোঃ আলমগীর নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এসময় মাদক পরিবহণ কাজে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার মাহমুদুল হাসান জানান, তারা দীর্ঘদিন ধরে জব্দকৃত কাভার্ড ভ্যান ব্যবহার করে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য ফেনসিডিল সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে।

র‌্যাব-১১ এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কুমিল্লা চান্দিনা থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে মঙ্গলবার দুপুরে থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page