সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
Headline
সংরক্ষিত মহিলা আসনে রেনজিনা আহমেদ প্রিয়াংকাকে এমপি হিসেবে দেখতে চায় বাগেরহাটবাসী নরসিংদী জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর যৌথ অভিযান ও মোবাইল কোর্ট জেল, ও জরিমানা আদায় বিজয়নগরে আন্তঃ জেলা ডাকাত দলের শীর্ষ সদস্য মুর্শিদ প্রকাশ মোরশেদ গ্রেফতার সোনারগাঁয়ের ‘শীর্ষ সন্ত্রাসী’ কাইল্লা রক্সি র‍্যাবের হাতে গ্রেপ্তার, ২৮ মামলার আসামি বাগেরহাটের উন্নয়নে কাজের অঙ্গীকার, বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ করলেন পাইলট রেনজিনা আহমেদ প্রিয়াংকা রাজশাহীর সংরক্ষিত আসনে ৬ নেত্রীর মনোনয়ন ফরম সংগ্রহ নরসিংদীর শিবপুর বাড়ৈ আলগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি মশা বাহিত রোগ প্রতিরোধে মশক নিধন ও খাল পরিস্কার কর্মসূচির উদ্বোধন সাংবাদিকের পক্ষ থেকে সর্বস্তরের জনগণকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। জুলাই সনদ বাস্তবায়নে জনগণের ৭০% রায়কে অবজ্ঞা করার ফল শুভ হবে না অ্যাডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী।
Headline
Wellcome to our website...
কুমিল্লায় র‍্যাবের অভিযানে ১৮৫ বোতল ফেনসিডিল, ৪ কেজি গাঁজা ও ২ বোতল বিদেশী মদসহ আটক-১
/ ৮৮ Time View
Update : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ৮:৪৭ পূর্বাহ্ন

কুমিল্লায় র‍্যাবের অভিযানে ১৮৫ বোতল ফেনসিডিল, ৪ কেজি গাঁজা ও ২ বোতল বিদেশী মদসহ আটক-১

 

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লা সদর আলেখারচর এলাকায় র‌্যাব-১১ ও জেলা গোয়েন্দা শাখা কুমিল্লা এর যৌথ অভিযানে কুমিল্লায় ১৮৫ বোতল ফেনসিডিল ৪ কেজি গাঁজা ও ২ বোতল বিদেশী মদসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এসময় মাদক পরিবহন কাজে ব‍্যবহৃত একটি কাভার্ডভ‍্যান জব্দ করা হয়।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাতে জেলার সদর উপজেলার আলেখারচর এলাকা থেকে তাকে আটক করে।
আটককৃত আসামি মো: আব্দুর রহিম (২৭) নোয়াখালী জেলার চরজব্বার উপজেলার চর ওয়াবদা গ্রামের মিজান উদ্দিন এর ছেলে।

র‍্যাব সুত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা ও জেলা গোয়েন্দা শাখা, কুমিল্লার যৌথ আভিযানিক দল কুমিল্লা জেলার সদর উপজেলার আলেখারচর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে একটি কাভার্ডভ‍্যানে তল্লাশি চালিয়ে ১৮৫ বোতল ফেনসিডিল, ৪ কেজি গাঁজা, ২ বোতল বিদেশী মদ উদ্ধার করে। এসময় মাদক পরিবহণ কাজে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়।

ঘটনা সত্যতা নিশ্চিত করে কুমিল্লা র‌্যাব-১১ ও সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক মাহমুদুল হাসান জানান , আটকৃত আসামি দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য ফেনসিডিল, গাঁজা ও বিদেশী মদ সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। র‌্যাব-১১ ও জেলা গোয়েন্দা শাখা, কুমিল্লা এর ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাব-১১ ও জেলা গোয়েন্দা শাখা, কুমিল্লা এর অভিযান অব্যাহত থাকবে। আটককৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে বৃহস্পতিবার দুপুরে থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page