মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
Headline
সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন নির্বাচনে NCP সমর্থিত National Lawyers Alliance – NLA মনোনীত লাল-সবুজ প্যানেলে প্রার্থীগণ। সাতকানিয়া উপজেলার কেরানীহাট এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সামসুজ্জামান কুমিল্লা রিপোর্টার্স ক্লাবের ২০২৬-২৭ কমিটি গঠন: রাসেল সোহেল সভাপতি, সৌরভ সাধারণ সম্পাদক বিজয়নগরের ৪ লক্ষ ৩৫ হাজার মানুষের জীবনযাত্রা আজ ভয়াবহ সড়ক দুর্ভোগে বিপর্যস্ত। রাণীশংকৈলে কৃষক পার্টনার কংগ্রেস সেমিনার অনুষ্ঠিত “চলন্ত ট্রেনে আগুন” এশিয়া পোস্টের উদ্বোধনে কুমিল্লায় কেক কাটা ও আলোচনা সভা গোমতী ইউনিয়নে চুরির মহামারি: মসজিদ-মাদ্রাসাও রক্ষা পাচ্ছে না, বিচারহীনতায় বাড়ছে আতঙ্ক বাড়ছে হামের ভয়াবহতা, উদ্বেগে স্বাস্থ্যখাত। ঢাকায় জাগ্রত জাতীয় কাউন্সিল–২০২৬: সমাজসেবা ও সাহিত্যে সম্মাননা পেলেন সিনিয়র সাংবাদিক, লেখক ও কবি মফিদুল
Headline
Wellcome to our website...
কুমিল্লায় র‍্যাবের অভিযানে পিকআপ ভ‍্যান ভর্তি ৮৯ কেজি গাঁজাসহ আটক-২।
/ ১৮৭ Time View
Update : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪, ৬:৪৯ অপরাহ্ন

কুমিল্লায় র‍্যাবের অভিযানে পিকআপ ভ‍্যান ভর্তি ৮৯ কেজি গাঁজাসহ আটক-২।

 

 

 

কুমিল্লা প্রতিনিধি এ.কে পলাশ :

কুমিল্লায় সদর ক‍্যান্টনমেন্ট বোর্ড সংলগ্ন ক‍্যান্টনমেন্ট বাস স্টেশন এলাকায় পিকআপ ভ‍্যান ভর্তি ৮৯ কেজি গাঁজাসহ দুই মাদক ব‍্যাবসায়ীকে আটক করেছে র‌্যাব-১১ ও সিপিসি-২ এর সদস্যরা। এসময় মাদক পরিবহন কাজে ব‍্যাবহৃত একটি পিকআপ ভ‍্যান জব্দ করে র‍্যাব সদস্যরা।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) জেলার সদর উপজেলার ক‍্যান্টনমেন্ট বোর্ড সংলগ্ন বাস স্টেশন এলাকা থেকে তাদেরকে আটক করে র‍্যাব সদস্যরা।

আটককৃত আসামীরা হলো মো: জুয়েল রানা (৩১) ও মো: আকাশ (৩২)।

র‍্যাব সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১ সিপিসি-২ এর একটি আভিধানিক দল জেলার সদর উপজেলার ক্যান্টনমেন্ট বোর্ড সংলগ্ন বাস স্টেশন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে একটি পিকআপ ভ‍্যানে তল্লাশি চালিয়ে ৮৯ কেজি গাজাঁসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করে। এসময় মাদক পরিবহন কাজে ব‍্যাবহৃত একটি পিকআপ ভ‍্যান জব্দ করে র‍্যাব সদস্যরা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে র‍্যাব-১১ সিপিসি-২ কুমিল্লার কোম্পানি অধিনায়ক লেঃ কমান্ডার মাহমুদুল হাসান জানান আটককৃত আসামিদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে পরস্পর যোগ সাজেশে তারা দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদক দ্রব্য গাঁজা সংগ্রহ করে দিনাজপুর সহ অন্যান্য জেলায় মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। এছাড়াও আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ এড়াতে তারা বিভিন্ন সময় বিভিন্ন অভিনব কৌশল অবলম্বন করে মাদকদ্রব্য পরিবহণ করতো।
আটককৃত আসামিদের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে মঙ্গলবার বিকেলে থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page