বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
Headline
সাতকানিয়ায় ছদাহা ইউনিয়নে ২ কিশোরীকে ৭ জন মিলে গণধর্ষণ ব্রাহ্মণপাড়ায় মোবাইল কোর্ট অভিযান: মাদক সেবনের দায়ে ৪ যুবকের কারাদণ্ড। তারিখ: ১৩.০৫.২০২৬ খ্রি. জেলা তথ্য অফিস,পঞ্চগড় এর ব্যবস্থাপনায় বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে ফ্যামিলি কার্ড, খাল খনন, বৃক্ষরোপণ, নারীর জন্য গাড়ী, কৃষক কার্ড, ও কৃষি ঋণ নরসিংদীর শিবপুরে শিক্ষা প্রতিষ্ঠানের মান উন্নয়নে ভিজিট বাড়িয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশ একজন বীরের বিদায় হাম আক্রান্ত শিশুদের সুচিকিৎসায় দ্রুত পদক্ষেপ নিতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি পেশ- সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা ও বাস্তবায়ন কার্যক্রম নিয়ে কুমিল্লার সার্কিট হাউসে প্রেস ব্রিফিং দুঃসহ স্মৃতির সাক্ষী বীরাঙ্গনা টেপরী রানীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ কৃত্য সম্পন্ন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মারা গেছেন ।
Headline
Wellcome to our website...
কুমিল্লায় ১০-বিজিবির পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার
/ ১৬০ Time View
Update : শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫, ১:৫৯ অপরাহ্ন

কুমিল্লায় ১০-বিজিবির পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার

 

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লায় ব্যাটালিয়ন ১০ বিজিবির বৌয়ারা ও যশপুর বিওপির পৃথক দুটি অভিযানে ১৬৪০০ পিছ ইয়াবা ও ১০ হাজার পিছ ইয়াবা উদ্ধার করেছে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) মধ্যরাতে ১০ বিজিবির বৌয়ারা বাজার বিওপি ও যশপুর বিওপির বিশেষ দল পৃথক দুইটি অভিযান পরিচালনা করে। এই সময় যশপুর বিওপির অভিযানে ৩২ লাখ ৮০ হাজার টাকার মূল্যের ১৬ হাজার ৪০০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং বৌয়ারা বাজার বিওপির অভিযানে ৩০ লাখ টাকার মূল্যের ১০ হাজার পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

শুক্রবার সকালে কুমিল্লা ব্যাটালিয়ন ১০ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাহিদ পারভেজ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে মাদকদ্রব্য উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবির সূত্রে জানা যায়, ১ জানুয়ারি কুমিল্লা ব্যাটালিয়ন ১০ বিজিবির যশপুর বিওপির বিশেষ টহলদল মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে বিজিবির টহল দল যশপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ২০৮৯/৭-এস থেকে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শালবাগান নামক স্থান থেকে ৩২ লাখ ৮০ হাজার টাকার মূল্যের ১৬ হাজার ৪০০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে।
এছাড়া ২ জানুয়ারি কুমিল্লা ব্যাটালিয়ন ১০ বিজিবির বৌয়ারা বাজার বিওপির বিশেষ টহলদল একটি মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে সীমান্ত পিলার ২০৮৫/৮-এস থেকে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সূর্য্যনগর নামক এলাকা থেকে ৩০ লাখ টাকার মূল্যের ১০ হাজার পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা ব্যাটালিয়ন ১০ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাহিদ পারভেজ জানান, কুমিল্লা ব্যাটালিয়ন ১০ বিজিবির দুইটি পৃথক অভিযানে মাদকগুলো উদ্ধার করা হয়। ইতিমধ্যেই মাদকদ্রব্যগুলোর জব্দ তালিকা করে পরবর্তী আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মাদকের বিরুদ্ধে বিজিবির এমন বিশেষ অভিযান চলমান থাকবে বলে তিনি জানান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page