শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
Headline
নোয়াখালী সংবাদিক ইউনিয়নের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন বুড়িচংয়ে বিদ্যালয়ের গেটের সামনে থেকে ছাত্রীকে মাইক্রোবাসে তুলে অপহ*রণে*র চেষ্টা,গ্রে*প্তার ২ যুবক নরসিংদীতে পলাশে কিশোরীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, একজন গ্রেপ্তার নরসিংদী জেলার শিবপুর উপজেলার দুলালপুর সিনিয়র ফাজিল মাদ্রাসার ২০২৬ইং দাখিল পরীক্ষীদের দোয়া ও বিদায় অনুষ্ঠান হাটখুজিপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের বিদায় সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠিত। শিলাবৃষ্টিতে লণ্ডভণ্ড শাল্লার হাওর: কৃষকের সোনালী স্বপ্নে প্রকৃতির নির্মম আঘাত। নরসিংদীর পলাশে কিশোরীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার ১ সেনবাগে অবৈধ জ্বালানি তেল মজুদ: অভিযানে ১৫০০ লিটার জব্দ, জরিমানা ৫০ হাজার টাকা নরসিংদীর পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরন অভিযান। অর্থ দন্ড বকেয়া আদায় “পহেলা বৈশাখ: উৎসব, না কি ইতিহাসের এক ভুল ব্যাখ্যা?
Headline
Wellcome to our website...
কুমিল্লার সাবেক এমপি বাহার ও তার স্ত্রী-মেয়ের বিরুদ্ধে দুদকের মামলা
/ ২৬৮ Time View
Update : সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫, ৪:৪৭ অপরাহ্ন

কুমিল্লার সাবেক এমপি বাহার ও তার স্ত্রী-মেয়ের বিরুদ্ধে দুদকের মামলা

 

 

 

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য থাকাকালে আ ক ম বাহাউদ্দিন বাহার ক্ষমতার অপব্যবহার করে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে ৬৭ কোটি ৪৩ লাখ ১৩ হাজার ৮৩৬ টাকা অবৈধ সম্পদ অর্জন করেছে। এছাড়া ২৯টি ব্যাংক একাউন্টে প্রায় ২৫৮ কোটি টাকার লেনদেন করেছে।

কুমিল্লা-৬ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আ ক ম বাহাউদ্দিন বাহার, তার স্ত্রী মেহেরুন্নেছা ও মেয়ে কুমিল্লা সিটি সিটি করপোরেশনের সাবেক মেয়র তাহসীন বাহার সুচনার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (২০ জানুয়ারি) দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো এক চিঠি সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়।

পৃথক পৃথক মামলার এজাহারে বলা হয়েছে, সংসদ সদস্য থাকাকালে আ ক ম বাহাউদ্দিন বাহার ক্ষমতার অপব্যবহার করে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে ৬৭ কোটি ৪৩ লাখ ১৩ হাজার ৮৩৬ টাকা অবৈধ সম্পদ অর্জন করেছে। এছাড়া ২৯টি ব্যাংক একাউন্টে প্রায় ২৫৮ কোটি টাকার লেনদেন করেছে।
অন্যদিকে বাহার কন্যা কুমিল্লা সিটি সিটি করপোরেশনের সাবেক মেয়র তাহসীন বাহার সুচনার অবৈধ সম্পদের পরিমাণ ৩ কোটি ৪ লাখ ৫০ হাজার ৭৭০ টাকা। তার ১৬টি ব্যাংক একাউন্টে প্রায় ৪২ কোটি টাকার লেনদেন হয়েছে।

উভয়ের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা তৎসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় মামলা করা হয়েছে।

অপরদিকে বাহারের স্ত্রী মেহেরুন্নেছার অবৈধ সম্পদের পরিমাণ ২ কোটি ৩৭ লাখ ৪৯ হাজার ৪৭ টাকা। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারায় মামলা করেছে দুদক। এ মামলায় স্বামী বাহাউদ্দিন বাহারকে সহযোগী আসামি করা হয়েছে।

একইসঙ্গে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬ (১) ধারায় বাহাউদ্দিন বাহারের অপর দুই কন্যা আয়মান বাহার ও আজিজা বাহারের প্রায় ২ কোটি টাকার সম্পদের বিবরণী জারির সুপারিশ করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page