শনিবার, ৩০ মে ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
Headline
ঢালুয়া দারুসুন্নাত দাখিল মাদ্রাসায় ল্যাপটপ ও ফটোকপি সুবিধা সম্বলিত প্রিন্টার উপহার লায়ন সৈয়দ হারুন এমজেএফ ভুয়া অনলাইন পোর্টালের নামে প্রতারণা, সাধারণ মানুষের কাছ থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে হাজার,হাজার টাকা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আহমেদ আবু জাফর “ত্রিশালের নজরুল মঞ্চে প্রভাষক লিটনের অনবদ্য অভিনয়- “নজরুল জয়ন্তীর বর্ণাঢ্য আয়োজনে মুগ্ধ দর্শক” শরীয়তপুর জেলাবাসীর উদ্দেশে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রদল নেতা মাহমুদ খোকন। বিএনপি নেতা মাসুদ রানার নবীনগর পৌরসভার ‘মেয়র’ পদে নির্বাচন করার ঘোষণা! বিচ্ছিন্নতাবাদীদের সংবাদ সম্মেন চক্রান্তের বিরুদ্ধে আমার অবস্থান অনড় থাকবে ইসলামী ব্যাংকে এস আলম চক্রের প্রত্যাবর্তনের চক্রান্তের প্রতিবাদে মাগুরায় মানববন্ধন ও সমাবেশ হোমনায় মাদকের বিরুদ্ধে সংবাদ করায় সাংবাদিকের উপর হামলা চান্দলা করিম বক্স হাই স্কুল অ্যান্ড কলেজের সভাপতি আবুল বাশার সরকার রিপোর্ট : এমদাদুল সরকার। 
Headline
Wellcome to our website...
কুমিল্লা চকবাজার নূরুল হুদা ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা
/ ২৫৭ Time View
Update : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪, ৬:৪৩ পূর্বাহ্ন

কুমিল্লা চকবাজার নূরুল হুদা
ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা

 

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি :

কুমিল্লা নগরীর চকবাজার ক্রেতাদের মাঝে ডিজেল, অকটেন ও পেট্রোল বিক্রিতে পরিমাপে কারচুপির দায়ে নূরুল হুদা ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৮ নভেম্বর) জেলা প্রশাসন,কুমিল্লা ও বিএসটিআই জেলা অফিস, কুমিল্লা এর যৌথ উদ্যোগে এ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে এ জরিমানা করা হয় ।

বিএসটিআইয়ের গোপন সূত্রে জানতে পারে কুমিল্লার চকবাজারে পেট্রোল পাম্পে জ্বালানি তেল পরিমাপে ব্যাপক কারচুপি হচ্ছে। এ অভিযোগের ভিত্তিতে সোমবার অভিযান পরিচালনাকালে দেখা যায় যে, ফিলিং স্টেশনটি প্রতি ১০ লিটার ডিজেলে ৬৮০ মিলি, প্রতি ১০ লিটার অকটেনে ৩২০ মিলি এবং প্রতি ১০ লিটার পেট্রোলে ৩৪০ মিলি কম প্রদান করছে। পরে বিএসটিআই এর মোবাইল কোর্টে ৫০,০০০ টাকা জরিমান করে। ওজন ও পরিমাপে কারচুপি করার অপরাধে মেসার্স নুরুল হুদা ফিলিং স্টেশন, চকবাজার, কুমিল্লাকে ওজন ও পরিমাপ মানদন্ড আইন -২০১৮ এ বলে ৫০,০০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযান অংশ নেন শ্রী রতন কুমার দত্ত, সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট , জেলা প্রশাসন , কুমিল্লা এর নেতৃত্বে পরিচালিত এই মোবাইল কোর্টে বিএসটিআই, কুমিল্লা অফিসের জনাব মোঃ লুৎফর রহমান, পরিদর্শক (মেট্রোলজি) প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন জনাব মোঃ শহিদুল ইসলাম, সহকারী পরিচালক (সিএম), জনাব ইকবাল আহমদ, ফিল্ড অফিসার (সিএম) ও জনাব মোঃ আমিনুল ইসলাম শাকিল, ফিল্ড অফিসার (সিএম)। জনস্বার্থে এধরনের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে বলে জানান কুমিল্লা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রতন কুমার দত্ত।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page