সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
Headline
সংরক্ষিত মহিলা আসনে রেনজিনা আহমেদ প্রিয়াংকাকে এমপি হিসেবে দেখতে চায় বাগেরহাটবাসী নরসিংদী জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর যৌথ অভিযান ও মোবাইল কোর্ট জেল, ও জরিমানা আদায় বিজয়নগরে আন্তঃ জেলা ডাকাত দলের শীর্ষ সদস্য মুর্শিদ প্রকাশ মোরশেদ গ্রেফতার সোনারগাঁয়ের ‘শীর্ষ সন্ত্রাসী’ কাইল্লা রক্সি র‍্যাবের হাতে গ্রেপ্তার, ২৮ মামলার আসামি বাগেরহাটের উন্নয়নে কাজের অঙ্গীকার, বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ করলেন পাইলট রেনজিনা আহমেদ প্রিয়াংকা রাজশাহীর সংরক্ষিত আসনে ৬ নেত্রীর মনোনয়ন ফরম সংগ্রহ নরসিংদীর শিবপুর বাড়ৈ আলগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি মশা বাহিত রোগ প্রতিরোধে মশক নিধন ও খাল পরিস্কার কর্মসূচির উদ্বোধন সাংবাদিকের পক্ষ থেকে সর্বস্তরের জনগণকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। জুলাই সনদ বাস্তবায়নে জনগণের ৭০% রায়কে অবজ্ঞা করার ফল শুভ হবে না অ্যাডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী।
Headline
Wellcome to our website...
কুমিল্লা চান্দিনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৭টি ড্রেজার মেশিন জব্দ
/ ৯৮ Time View
Update : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫, ৪:৩৬ পূর্বাহ্ন

কুমিল্লা চান্দিনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৭টি ড্রেজার মেশিন জব্দ

 

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার চান্দিনার গল্লাই ইউনিয়নের ঘোরগার বিলে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু-মাটি উত্তোলনের দায়ে ৭টি ড্রেজার মেশিন জব্দ ও ২০ হাজার ফিট পাইপ নষ্ট করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৩০ এপ্রিল) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়সাল আল নুর।

উপজেলা প্রশাসন সুত্রে জানা যায়, উপজেলা প্রশাসনের নিষেধাজ্ঞার পরেও বালু উত্তোলনে জড়িত কিছু কুচক্রি ব্যক্তি উপজেলার গল্লাই ইউনিয়নের ঘোরগার বিলের বিভিন্ন এলাকায় কৃষি জমিতে ড্রেজার মেশিন বসিয়ে বালু-মাটি উত্তোলন ও পরিবহন করে ফসলি জমি ক্ষতিগ্রস্ত করে আসছিল। এমন একাধিক সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। তবে প্রশাসনের খবর পেয়ে বালু উত্তোলনে জড়িতরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। ঘটনাস্থলে বালু উত্তোলনে জড়িত কাউকে না পেয়ে এসময় ৭টি ড্রেজার মেশিন জব্দ ও ২০ হাজার ফিট পাইপ নষ্ট করে দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনায় সহযোগিতা করেন চান্দিনা থানা পুলিশ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও আনসার বাহিনীর সদস্যরা।

এবিষয়ে চান্দিনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নুর বলেন, ফসলি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় বালু উত্তোলন বন্ধে ৭টি ড্রেজার মেশিন ও ভিশ হাজার ফিট পাইপ নষ্ট করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page