সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
Headline
সংরক্ষিত মহিলা আসনে রেনজিনা আহমেদ প্রিয়াংকাকে এমপি হিসেবে দেখতে চায় বাগেরহাটবাসী নরসিংদী জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর যৌথ অভিযান ও মোবাইল কোর্ট জেল, ও জরিমানা আদায় বিজয়নগরে আন্তঃ জেলা ডাকাত দলের শীর্ষ সদস্য মুর্শিদ প্রকাশ মোরশেদ গ্রেফতার সোনারগাঁয়ের ‘শীর্ষ সন্ত্রাসী’ কাইল্লা রক্সি র‍্যাবের হাতে গ্রেপ্তার, ২৮ মামলার আসামি বাগেরহাটের উন্নয়নে কাজের অঙ্গীকার, বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ করলেন পাইলট রেনজিনা আহমেদ প্রিয়াংকা রাজশাহীর সংরক্ষিত আসনে ৬ নেত্রীর মনোনয়ন ফরম সংগ্রহ নরসিংদীর শিবপুর বাড়ৈ আলগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি মশা বাহিত রোগ প্রতিরোধে মশক নিধন ও খাল পরিস্কার কর্মসূচির উদ্বোধন সাংবাদিকের পক্ষ থেকে সর্বস্তরের জনগণকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। জুলাই সনদ বাস্তবায়নে জনগণের ৭০% রায়কে অবজ্ঞা করার ফল শুভ হবে না অ্যাডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী।
Headline
Wellcome to our website...
কুমিল্লা চৌদ্দগ্রামে পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যা মামলায় আ’লীগ নেতাসহ আটক-২
/ ১১৯ Time View
Update : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫, ১:১৯ অপরাহ্ন

কুমিল্লা চৌদ্দগ্রামে পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যা মামলায় আ’লীগ নেতাসহ আটক-২

 

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লার চৌদ্দগ্রামের নোয়াবাজারে পেট্রোলবোমায় যাত্রীবাহী বাসের ৮ যাত্রীকে পুড়িয়ে হত্যামামলায় আ’লীগ নেতাসহ ২ জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, সাবেক ইউপি চেয়ারম্যান ও কালিকাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সালাউদ্দিন আহমেদ মজুমদার ও তাঁর পুত্র যুবলীগ নেতা নেয়ামত উল্লাহ মজুমদার রুমি।
রোববার তথ্যটি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ।
জানা গেছে, ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের কালিকাপুর ইউনিয়নের নোয়াবাজারে যাত্রীবাহী বাসে পেট্রোলবোমা হামলায় ৮ যাত্রী নিহত হন।
এ ঘটনায় গত বছর বাসের মালিক আবুল খায়ের বাদি হয়ে সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক, সাবেক আইজিপি শহীদুল হকসহ ১৯০জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। এ মামলায় কালিকাপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি, সাবেক চেয়ারম্যান সালাউদ্দিন আহমেদ মজুমদার ১১নং আসামী ও তাঁর পুত্র নেয়ামত উল্লাহ মজুমদার রুমি ৭৯নং আসামী। গোয়েন্দা পুলিশ কুমিল্লা শহর থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ বলেন, ‘পেট্রোলবোমা মেরে বাসের ৮ যাত্রী হত্যা মামলায় আ’লীগ নেতা সালাউদ্দিন আহমেদ মজুমদার ও তাঁর পুত্র যুবলীগ নেতা নেয়ামত উল্লাহ মজুমদার রুমিকে গ্রেফতার করা হয়েছে। রবিবার দুপুরে কুমিল্লার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page