রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
Headline
সোনারগাঁয়ের ‘শীর্ষ সন্ত্রাসী’ কাইল্লা রক্সি র‍্যাবের হাতে গ্রেপ্তার, ২৮ মামলার আসামি বাগেরহাটের উন্নয়নে কাজের অঙ্গীকার, বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ করলেন পাইলট রেনজিনা আহমেদ প্রিয়াংকা রাজশাহীর সংরক্ষিত আসনে ৬ নেত্রীর মনোনয়ন ফরম সংগ্রহ নরসিংদীর শিবপুর বাড়ৈ আলগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি মশা বাহিত রোগ প্রতিরোধে মশক নিধন ও খাল পরিস্কার কর্মসূচির উদ্বোধন সাংবাদিকের পক্ষ থেকে সর্বস্তরের জনগণকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। জুলাই সনদ বাস্তবায়নে জনগণের ৭০% রায়কে অবজ্ঞা করার ফল শুভ হবে না অ্যাডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী। সম্প্রতি গঠিত পঞ্চগড় জেলা প্রাথমিক শিক্ষক সমিতিকে অবাঞ্চিত ঘোষণা কুমিল্লায় ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার, নগদ অর্থ উদ্ধার অপপ্রচারের তীব্র নিন্দা
Headline
Wellcome to our website...
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির কমিটি বিলুপ্ত
/ ১০৩ Time View
Update : শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫, ১:৩৭ অপরাহ্ন

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির কমিটি বিলুপ্ত

 

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানা গেছে। বার্তাটির বিএনপি ভেরিফায়েড ফেসবুক পেজেও পোস্ট করা হয়েছে। একই সাথে আরো কয়েকটি জেলার কমিটিও বিলুপ্ত করা হয়। অতি শিঘ্রই এসব জেলায় নতুন কমিটি ঘোষণা করা হবে বলে জানানো হয়।
অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিএনপির প্যাডে উল্লেখ করা হয়- বৃহস্পতিবার (২ জানুয়ারী ২০২৫), দলের গৃহীত এক ‘সিদ্ধান্তবলে কুমিল্লা (দক্ষিণ) জেলা বিএনপি’র আহবায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। অতিশীঘ্র কুমিল্লা (দক্ষিণ) জেলা বিএনপি’র নতুন কমিটি ঘোষণা করা হবে।
আজ ০২ জানুয়ারী ২০২৫, দলের গৃহীত এক সিদ্ধান্তবলে নাটোর জেলা বিএনপি’র আহবায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। অতিশীঘ্র নাটোর জেলা বিএনপি’র নতুন কমিটি ঘোষণা করা হবে।
২ জানুয়ারী ২০২৫, দলের গৃহীত এক সিদ্ধান্তবলে শেরপুর জেলা বিএনপি’র আংশিক আহবায়ক কমিটি স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত শেরপুর জেলা বিএনপি’র নামে কোন সাংগঠনিক কার্যক্রম চালানো যাবে না।
দিনাজপুর জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি’র নামে নানা অভিযোগের কারণে তার সাধারণ সম্পাদকের পদ স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত দিনাজপুর জেলা বিএনপি’র ১নং যুগ্ম সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ-কে দিনাজপুর জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।’

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page