বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
Headline
সাতকানিয়ায় ছদাহা ইউনিয়নে ২ কিশোরীকে ৭ জন মিলে গণধর্ষণ ব্রাহ্মণপাড়ায় মোবাইল কোর্ট অভিযান: মাদক সেবনের দায়ে ৪ যুবকের কারাদণ্ড। তারিখ: ১৩.০৫.২০২৬ খ্রি. জেলা তথ্য অফিস,পঞ্চগড় এর ব্যবস্থাপনায় বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে ফ্যামিলি কার্ড, খাল খনন, বৃক্ষরোপণ, নারীর জন্য গাড়ী, কৃষক কার্ড, ও কৃষি ঋণ নরসিংদীর শিবপুরে শিক্ষা প্রতিষ্ঠানের মান উন্নয়নে ভিজিট বাড়িয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশ একজন বীরের বিদায় হাম আক্রান্ত শিশুদের সুচিকিৎসায় দ্রুত পদক্ষেপ নিতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি পেশ- সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা ও বাস্তবায়ন কার্যক্রম নিয়ে কুমিল্লার সার্কিট হাউসে প্রেস ব্রিফিং দুঃসহ স্মৃতির সাক্ষী বীরাঙ্গনা টেপরী রানীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ কৃত্য সম্পন্ন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মারা গেছেন ।
Headline
Wellcome to our website...
কুমিল্লা দাউদকান্দিতে যাত্রীবাহি বাস চাপায় রং মিস্ত্রি নিহত
/ ১৬৩ Time View
Update : বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫, ৮:৫১ পূর্বাহ্ন

কুমিল্লা দাউদকান্দিতে যাত্রীবাহি বাস চাপায় রং মিস্ত্রি নিহত

 

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লা দাউদকান্দি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মালিখিল বাস স্ট্যান্ডের সামনে একতা পরিবহনের একটি বাসের চাপায় তাহাজ্জদ হোসেন নামের এক রং মিস্ত্রি নিহত হয়েছেন।

মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুর আনুমানিক আড়াইটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার মালিখিল বাস স্ট্যান্ডের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত তাহাজ্জদ হোসেন (৩৮) দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের মালিখিল গ্রামের মৃত তৌহিদ হোসেনের ছেলে। তিনি পেশায় রং মিস্ত্রি ছিলেন।

দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিহত তাহাজ্জদ হোসেন রংমিস্ত্রির কাজ শেষ করে মহাসড়কের পাশ দিয়ে বাড়ি যাচ্ছিলেন এসময় কুমিল্লা থেকে ছেড়ে আসা হোমনাগামী একতা পরিবহনের বাস তাকে চাপা দিলে সঙ্গে সঙ্গে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা গুরুতর আহতবস্থায় তাহাজ্জদকে উপজেলা গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত. ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ বলেন, ‘একতা পরিবহনের একটি বাসের চাপায় একজন রং মিস্ত্রি নিহত হয়েছেন। এঘটনায় বাস চালক ও বাসটি আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page