রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
Headline
বাগেরহাটের উন্নয়নে কাজের অঙ্গীকার, বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ করলেন পাইলট রেনজিনা আহমেদ প্রিয়াংকা রাজশাহীর সংরক্ষিত আসনে ৬ নেত্রীর মনোনয়ন ফরম সংগ্রহ নরসিংদীর শিবপুর বাড়ৈ আলগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি মশা বাহিত রোগ প্রতিরোধে মশক নিধন ও খাল পরিস্কার কর্মসূচির উদ্বোধন সাংবাদিকের পক্ষ থেকে সর্বস্তরের জনগণকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। জুলাই সনদ বাস্তবায়নে জনগণের ৭০% রায়কে অবজ্ঞা করার ফল শুভ হবে না অ্যাডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী। সম্প্রতি গঠিত পঞ্চগড় জেলা প্রাথমিক শিক্ষক সমিতিকে অবাঞ্চিত ঘোষণা কুমিল্লায় ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার, নগদ অর্থ উদ্ধার অপপ্রচারের তীব্র নিন্দা রুপগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা
Headline
Wellcome to our website...
কুমিল্লা দেবিদ্বারে পুকুর থেকে নারীর ভাসমান লাশ উদ্ধার
/ ১২১ Time View
Update : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫, ৩:৩৩ অপরাহ্ন

কুমিল্লা দেবিদ্বারে পুকুর থেকে নারীর ভাসমান লাশ উদ্ধার

 

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লার দেবিদ্বারে পুকুরে ভাসমান অবস্থায় ওহিদা বেগম ( ৮২) নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

শুক্রবার (৭ মার্চ) সকালে উপজেলার সুবিল ইউনিয়নের পশ্চিম পোমকাড়া গ্রামের জলিল ডাক্তারের বাড়ীর পুকুর থেকে ওই লাশ উদ্ধার করা হয়। তিনি একই বাড়ীর মৃত হানিফ মিয়ার স্ত্রী।

নিহত বৃদ্ধার ভাগনে হাবিবুর রহমান জানান, আমার খালা মানসিক ভারসাম্যহীন ছিলেন। উনার কোন ছেলে নেই, মেয়েদের বিয়ে হয়ে গেছে। স্বামী হারা ওহিদা বেগম একাই একটি ঘরে বসবাস করতেন।
ধারনা করা হচ্ছে গত রাতের কোন এক সময় পুকুর পাড়ে গেলে, পানিতে পড়ে যান। আমরা সেহরির সময় তাকে ঘরে না পেয়ে অনেক খুঁজাখুঁজি করি। সকালে তার লাশ পুকুরে ভেসে থাকতে দেখে থানা পুলিশকে খবর দেই। তাদের উপস্থিতিতে লাশ উদ্ধার করে পুলিশের অনুমতি নিয়ে লাশ দাফন করি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ জানান, বৃদ্ধা মহিলা কিছুটা মানষিক ভারসাম্যহীন ছিলেন। রাতে পুকুরে গিয়ে হয়তো পানিতে পড়ে গিয়ে আর উঠতে পারেনি। সকালে পুকুরে লাশ দেখে আমাদের খবর দিলে ঘটনাস্থলে গিয়ে সব তথ্য নিয়ে লাশ দাফনের অনুমতি দেই। এবিষয়ে পরিবারের কেউ মামলা করতে আগ্রহি না।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page