শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
Headline
সাংবাদিক নির্যাতন: বন্ধ করুন, নইলে কঠোর আন্দোলন এর ডাক বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরামের – কৃতি শিক্ষার্থীরাই আগামীদিনে দেশের নেতৃত্ব দিবে মনজুর এলাহী এমপি পাষন্ড বাবার কবল থেকে দুই বছরের শিশু সন্তানকে ফিরে পেতে মায়ের আকুতি মোল্লাহাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল সরাইলে একজন ভুয়া পুলিশ ও তিন কেজি মাদক সহ তিনজন আটক গ্যাস,বিদ্যুৎ সংকটসহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে নরসিংদীতে ১১ দলের স্বারকলিপি প্রদান সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন কুমিল্লা-৫ আসনের এমপি হাজী জসিম উদ্দিনকে নিয়ে ড. মোবারক হোসাইনের বক্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ “বৈষম্য আন্দোলন ইতিহাসে বৈষম্যের শিকার:- বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুই কিশোরের
Headline
Wellcome to our website...
কুমিল্লা দেবিদ্বারে বিএনপি কর্মী হত্যা মামলায় আওয়ামীলীগ নেতা ঢাকা থেকে আটক
/ ২১৪ Time View
Update : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪, ৪:৪৪ অপরাহ্ন

কুমিল্লা দেবিদ্বারে বিএনপি কর্মী হত্যা মামলায় আওয়ামীলীগ নেতা ঢাকা থেকে আটক

 

 

 

 

কুমিল্লার দেবিদ্বারে চাঞ্চল্যকর বিএনপির কর্মী ছিদ্দিকুর রহমানকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামী আওয়ামী লীগ নেতা ইউপি সদস্য আমির হোসেনকে ঢাকা সদরঘাট এলাকা থেকে আটক করেছে নৌ-পুলিশ।

বুধবার (৬ নভেম্বর) ১১টার দিকে তাকে কুমিল্লা আদালতের মাধ্যমে আমির হোসেনকে জেল হাজতে পাঠানো হয়।

আটককৃত আসামি আমির হোসেন ফতেহাবাদ ইউনিয়নের সাইচাপাড়া গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে।
এর আগে মঙ্গলবার সন্ধ্যায় সদরঘাট এলাকায় নৌকায় করে পালানোর সময় তাকে আটক করা হয়।

থানা পুলিশ সুত্রে জানা যায়, আটককৃত আসামি আমির হোসেন হত্যাকাণ্ডের পর থেকেই পলাতক ছিলেন এবং তার গ্রেপ্তারের জন্য পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছিলাম আমরা। অবশেষে সদরঘাট এলাকায় তার অবস্থান শনাক্ত করে নৌ-পুলিশ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
এ ঘটনায় নিহতের ভাই মো: কাউছার হোসেন আমির হোসেনকে প্রধান আসামী করে ৬৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২০০/২৫০ জনের নামে একটি মামলা দায়ের করেন।

ঘটনা সুত্রে জানা যায়, গত ৫ আগষ্ট বিকালে আওয়ামী লীগের হাসিনা সরকারের পতনের পর কুমিল্লার দেবিদ্বার উপজেলার ফতেহবাদ ইউনিয়নের সাইচাপাড়া বাজারে স্থানীয় ছাত্র জনতার এবং এলাকাবাসীর বিজয় মিছিল বের করে। মিছিল শেষে কয়েকজন স্থানীয় ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা মো. আমির হোসেন মেম্বারের অফিসে হামলা চালিয়ে ছবি ভাঙচুর করে। এ ঘটনায় মিমাংসার একটি সালিশ বৈঠকে ইউপি সদস্য আমিরের নেতৃত্বে তার দলবল বিএনপি কর্মী ছিদ্দিকুর রহমানকে কুপিয়ে হত্যা করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ সাইফুল্লাহ জানান , বিএনপির এক কর্মী হত্যা মামলায় প্রধান আসামী ইউপি সদস্য আমির হোসেনকে ঢাকার সদর ঘাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দুপুরে আটককৃত আসামিকে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page