সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
Headline
সংরক্ষিত মহিলা আসনে রেনজিনা আহমেদ প্রিয়াংকাকে এমপি হিসেবে দেখতে চায় বাগেরহাটবাসী নরসিংদী জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর যৌথ অভিযান ও মোবাইল কোর্ট জেল, ও জরিমানা আদায় বিজয়নগরে আন্তঃ জেলা ডাকাত দলের শীর্ষ সদস্য মুর্শিদ প্রকাশ মোরশেদ গ্রেফতার সোনারগাঁয়ের ‘শীর্ষ সন্ত্রাসী’ কাইল্লা রক্সি র‍্যাবের হাতে গ্রেপ্তার, ২৮ মামলার আসামি বাগেরহাটের উন্নয়নে কাজের অঙ্গীকার, বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ করলেন পাইলট রেনজিনা আহমেদ প্রিয়াংকা রাজশাহীর সংরক্ষিত আসনে ৬ নেত্রীর মনোনয়ন ফরম সংগ্রহ নরসিংদীর শিবপুর বাড়ৈ আলগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি মশা বাহিত রোগ প্রতিরোধে মশক নিধন ও খাল পরিস্কার কর্মসূচির উদ্বোধন সাংবাদিকের পক্ষ থেকে সর্বস্তরের জনগণকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। জুলাই সনদ বাস্তবায়নে জনগণের ৭০% রায়কে অবজ্ঞা করার ফল শুভ হবে না অ্যাডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী।
Headline
Wellcome to our website...
কুমিল্লা নগরীতে ঝটিকা মিছিল, আটক ৮ আওয়ামী লীগ নেতাকর্মী
/ ১১০ Time View
Update : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ২:০৫ অপরাহ্ন

কুমিল্লা নগরীতে ঝটিকা মিছিল, আটক ৮ আওয়ামী লীগ নেতাকর্মী

 

 

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লা নগরীর শাসনগাছা এলাকায় মধ্যরাতে আওয়ামীলীগের পক্ষে মিছিলে অংশ নেয়ার অভিযোগে ৮ আ”লীগের নেতকর্মী গ্রেপ্তার করেছে কুমিল্লা কোতয়ালী থানা পুলিশ।

রবিবার (২০ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ১ টায় নগরীর ঝটিকা মিছিলের একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। পরে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

সোমবার (২১ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহিনুল ইসলাম।

ঝটিকা মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। মিছিল থেকে ওই নেতাদের বলতে শোনা গেছে,‘অবৈধ সরকার মানি না মানি না’ ‘শেখ হাসিনা বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে আ.ক.ম বাহার বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে ইত্যাদি।

গ্রেপ্তারকৃতরা হলো, কোতোয়ালী থানা এলাকার মৃত আলী আশরাফের ছেলে মো. আরিফ, মোঘলটুলী এলাকার আব্দুল মান্নান মিয়ার ছেলে আব্দুল হান্নান প্রকাশ আদি, কালির বাজার ইউনিয়নের রাইচৌ গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মো. কবির হোসেন, ছোটরা গ্রামের মৃত আব্দুল মান্নান ভূঁইয়ার ছেলে একেএম মনিরুজ্জামান ভূইয়া প্রকাশ কিশোর, বরুডা থানার জলম গ্রামের মিজানুর রহমানের ছেলে মোঃ আরিফুল ইসলাম, বুড়িচং উপজেলার বানতির গ্রামের আবুল হাশেমের ছেলে জাহিদুল হাসান রিমন, দেবিদ্বার উপজেলার চাপানগর গ্রামের বলাই সাহার ছেলে পিয়েল চন্দ্র সাহা, কোতয়ালী থানা এলাকার ৫ নং ওয়ার্ড, যুগ্ম সাধারণ সম্পাদক ও তৈলকুপি গ্রামের ফজলু মিয়ার ছেলে ডাক্তার মোস্তফা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহিনুল ইসলাম বলেন, গ্রেফতারকৃতরা আওয়ামী লীগ ও যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত। রবিবার মধ্যরাতে তারা নগরীর শাসনগাছায় এলাকায় মিছিল করেছে। এসময় তারা নাশকতার চেষ্টা চালায়। পরে পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়। তাদের বিরুদ্ধে পুলিশ লাইনে এবং আলেখারচর এলাকায় বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় মামলা রয়েছে। তাদেরকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page