বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
Headline
কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় শিশু ধর্ষণের চেষ্টা ধামাচাপা দিতে ‘৫ লাখ টাকা’র প্রহসনের সালিশ এলাকার যুব সমাজ মুখ খুললেই যুবসমাজকে মামলার হুমকি দেয় মেম্বার-সর্দার রা ! ৩ বছর ধরে বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আনয়ারা বেগম অনুপস্থিত। ব্রাহ্মণপাড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ সাংবাদিক নার্গিস জুঁইকে আদালত চত্বরে মারধরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ ঢালুয়া দারুসুন্নাত দাখিল মাদ্রাসায় ল্যাপটপ ও ফটোকপি সুবিধা সম্বলিত প্রিন্টার উপহার লায়ন সৈয়দ হারুন এমজেএফ ভুয়া অনলাইন পোর্টালের নামে প্রতারণা, সাধারণ মানুষের কাছ থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে হাজার,হাজার টাকা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আহমেদ আবু জাফর “ত্রিশালের নজরুল মঞ্চে প্রভাষক লিটনের অনবদ্য অভিনয়- “নজরুল জয়ন্তীর বর্ণাঢ্য আয়োজনে মুগ্ধ দর্শক” শরীয়তপুর জেলাবাসীর উদ্দেশে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রদল নেতা মাহমুদ খোকন। বিএনপি নেতা মাসুদ রানার নবীনগর পৌরসভার ‘মেয়র’ পদে নির্বাচন করার ঘোষণা!
Headline
Wellcome to our website...
কুমিল্লা নগরীতে হাতি দিয়ে চাঁদাবাজির অভিযোগে হাতিসহ ২ জন আটক
/ ২৩২ Time View
Update : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪, ৩:২৩ অপরাহ্ন

কুমিল্লা নগরীতে হাতি দিয়ে চাঁদাবাজির অভিযোগে হাতিসহ ২ জন আটক

 

 

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লা নগরীতে হাতি দিয়ে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান সাধারণ মানুষের কাছ থেকে চাঁদাবাজির সময় দুই জনকে আটক করেছে সেনাবাহিনী। দুইটি হাতিটিকেও উদ্ধার করে দেয়া হয়েছে কোতোয়ালি মডেল থানায়। আটক দুইজনকে পুলিশের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনী।

আটককৃতরা হলো- মৌলভীবাজারের বড়লেখা উপজেলার মৌলভীবাজার এলাকার মোঃ ইমরান ও মাদারীপুরের কালকিনি এলাকার চর ঠেংগামারার বাসিন্দা নাজমুল কাজী।
জানা গেছে, হাতি ব্যবহার করে কুমিল্লা শহরের বিভিন্ন জায়গায় চাঁদা তোলার অভিযোগ উঠে আসছিল দীর্ঘদিন ধরেই। ভিন্ন শহর থেকে হাতি নিয়ে এসে কুমিল্লার পাড়ায় পাড়ায় ঘুরে এই চাঁদাবাজিতে অনেকেই বিরক্ত এবং অতিষ্ঠ ছিল। কয়েকবার চেষ্টা করেও এই হাতি ও মাহুতকে ধরা যায়নি। অবশেষে আজ বুধবার বিকেলে কুমিল্লার আরবান ভলেন্টিয়ার্স দের সহযোগিতায় দুইটি হাতি ও দুই মাহুতকে নগরীর কাপ্তানবাজার এলাকা থেকে আটক করে সেনাবাহিনী। পরে তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ঘটনার সত‍্যতা নিশ্চিত করে কুমিল্লা কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহিনুল ইসলাম জানান, আটকৃত দুইজনের কাছ থেকে মুচলেকা রেখে তাদেরকে নিজ এলাকায় ফিরে যাওয়ার জন্য বলা হয়েছে। কারণ কুমিল্লা বন বিভাগের কাছে হাতি রাখার মত কোন পরিবেশ নেই। তাই তাদেরকে হাতি দুইটি নিয়ে নিজ বাড়ি ফিরে যাওয়ার জন্য বলা হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page