সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
Headline
সংরক্ষিত মহিলা আসনে রেনজিনা আহমেদ প্রিয়াংকাকে এমপি হিসেবে দেখতে চায় বাগেরহাটবাসী নরসিংদী জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর যৌথ অভিযান ও মোবাইল কোর্ট জেল, ও জরিমানা আদায় বিজয়নগরে আন্তঃ জেলা ডাকাত দলের শীর্ষ সদস্য মুর্শিদ প্রকাশ মোরশেদ গ্রেফতার সোনারগাঁয়ের ‘শীর্ষ সন্ত্রাসী’ কাইল্লা রক্সি র‍্যাবের হাতে গ্রেপ্তার, ২৮ মামলার আসামি বাগেরহাটের উন্নয়নে কাজের অঙ্গীকার, বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ করলেন পাইলট রেনজিনা আহমেদ প্রিয়াংকা রাজশাহীর সংরক্ষিত আসনে ৬ নেত্রীর মনোনয়ন ফরম সংগ্রহ নরসিংদীর শিবপুর বাড়ৈ আলগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি মশা বাহিত রোগ প্রতিরোধে মশক নিধন ও খাল পরিস্কার কর্মসূচির উদ্বোধন সাংবাদিকের পক্ষ থেকে সর্বস্তরের জনগণকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। জুলাই সনদ বাস্তবায়নে জনগণের ৭০% রায়কে অবজ্ঞা করার ফল শুভ হবে না অ্যাডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী।
Headline
Wellcome to our website...
কুমিল্লা নগরীর টমছমব্রীজে কাভার্ড ভ্যানচাপায় এক যুবক নিহত
/ ১১৩ Time View
Update : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫, ১২:২১ অপরাহ্ন

কুমিল্লা নগরীর টমছমব্রীজে কাভার্ড ভ্যানচাপায় এক যুবক নিহত

 

 

 

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লায় অটোরিকশার ধাক্কায় বড় ভাইয়ের মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে ছোট ভাই নিহত হয়েছেন। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর টমছমব্রিজ রামমালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ওই যুবক গতকাল সোমবার ভাইয়ের সাথে একই কোম্পানিতে যোগ দেন।

নিহত যুবকের নাম ইমন সরকার (২২) ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বাসিন্দা। কুমিল্লার কোটবাড়িতে তার বড় ভাইয়ের ভাড়া বাসায় থাকতেন। দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ইমনের বড় ভাই।
ইমন সরকার তার ভাই সুমন সরকারসহ রামমালা হলি ফ্যামিলি হাসপাতাল থেকে বের টমছমব্রিজের দিকে যাচ্ছিলেন। রামমালা পানির ট্যাংক মোড়ে রাস্তার পাশে দাঁড়ানো অটোরিকশার সাথে ধাক্কা খেয়ে ছিটকে পড়েন ইমন। এসময় পেছন দিক থেকে আসা কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান তিনি।

সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, উত্তেজিত জনতা সড়ক অবরোধ করে রেখেছে। পরে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি স্বাভাবিক হয়। ঘটনার পর স্থানীয়রা কাভার্ড ভ্যানটিকে আটক করে। চালক ও হেলপার পালিয়ে যায়।

নিহতের খালাতো ভাই ফাহাদ সরকার জানান, ইমন এইসএসসি পাস করে আর লেখাপড়া করেননি। তার বড় ভাইয়ের সাথে সে রায়োচ সার্জিক্যালের বিক্রয় কর্মকর্তা হিসেবে গতকাল চাকরিতে জয়েন করে। আজকে সে কাজের উদ্দেশ্য বের হয়ে এই দুর্ঘটনার শিকার হয়।

এবিষয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানাধীন কান্দিরপাড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ মু. রকিবুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইননানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page