বুধবার, ১০ জুন ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
Headline
কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় শিশু ধর্ষণের চেষ্টা ধামাচাপা দিতে ‘৫ লাখ টাকা’র প্রহসনের সালিশ এলাকার যুব সমাজ মুখ খুললেই যুবসমাজকে মামলার হুমকি দেয় মেম্বার-সর্দার রা ! ৩ বছর ধরে বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আনয়ারা বেগম অনুপস্থিত। ব্রাহ্মণপাড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ সাংবাদিক নার্গিস জুঁইকে আদালত চত্বরে মারধরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ ঢালুয়া দারুসুন্নাত দাখিল মাদ্রাসায় ল্যাপটপ ও ফটোকপি সুবিধা সম্বলিত প্রিন্টার উপহার লায়ন সৈয়দ হারুন এমজেএফ ভুয়া অনলাইন পোর্টালের নামে প্রতারণা, সাধারণ মানুষের কাছ থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে হাজার,হাজার টাকা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আহমেদ আবু জাফর “ত্রিশালের নজরুল মঞ্চে প্রভাষক লিটনের অনবদ্য অভিনয়- “নজরুল জয়ন্তীর বর্ণাঢ্য আয়োজনে মুগ্ধ দর্শক” শরীয়তপুর জেলাবাসীর উদ্দেশে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রদল নেতা মাহমুদ খোকন। বিএনপি নেতা মাসুদ রানার নবীনগর পৌরসভার ‘মেয়র’ পদে নির্বাচন করার ঘোষণা!
Headline
Wellcome to our website...
কুমিল্লা বুড়িচংয়ে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ যুবলীগ নেতা জনি আটক।
/ ২৪৪ Time View
Update : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪, ৯:২৫ পূর্বাহ্ন

কুমিল্লা বুড়িচংয়ে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ যুবলীগ নেতা জনি আটক।

 

 

 

কুমিল্লা প্রতিনিধি এ.কে পলাশ :

কুমিল্লার বুড়িচংয়ে যৌথ বাহিনী অভিযানে অবৈধ অস্ত্রসহ বুড়িচং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আখলাক হায়দার এর ভাগিনা যুবলীগ নেতা মোতাব্বের হোসেন জনি গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (৪ অক্টোবর) বুড়িচং উপজেলার ৬ নং ময়নামতি ইউনিয়ন সুন্দুরিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে যৌথবাহিনী।

গ্রেফতারকৃত মোতাব্বের হোসেন জনি (৩৫) দীর্ঘদিন ধরে পরিবহন সেক্টর নিয়ন্ত্রণ করতেন। ফারজানা পরিবহন নামের বাস সার্ভিসটি তার মালিকানাধীন ছিলো। গ্রেফতারকৃত জনির বড় মামা বুড়িচং উপজেলার পরিষদের সাবেক চেয়ারম্যান আখলাক হায়দার, মেজো মামা কুমিল্লা জেলা পরিষদের সাবেক সদস্য ও ছোট মামা ময়নামতি ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান।

যৌথবাহিনী সুত্রে জানা যায়, শুক্রবার মধ্যরাতে সন্ত্রাসী কমর্কান্ডে অভিযুক্ত ব্যক্তির অবস্থান সম্পর্কে প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে বুড়িচং উপজেলার ৬ নং ময়নামতি ইউনিয়ন সুন্দুরিয়াপাড়া এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে সন্ত্রাসী মোতাব্বের হোসেন জনিকে আটক করা হয়।
এসময় তার কাছ থেকে ১টি বিদেশি এয়ারগান, ১৪টি দেশীয় তলোয়ার, ১টি লোহার তৈরি চাকতি, ৩টি চাকু, ৫টি স্টিক ও নগদ ৪ লাখ ৫০হাজার টাকা উদ্ধার করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত ব্যক্তি এবং উদ্ধারকৃত অস্ত্র বুড়িচং থানায় হস্তান্তর করা হয়। উল্লেখ্য যে, অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদেরকে আটক না করা পর্যন্ত যৌথ বাহিনীর এ অভিযান অব্যাহত থাকবে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক জানান, আটককৃত আসামি জনির বিরুদ্ধে পূর্বেও একটি মামলা রয়েছে। এছাড়া নতুন করে অস্ত্র আইনে মামলা দায়ের করে শুক্রবার দুপুরে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে করা হবে বলে তিনি জানান

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page