শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
Headline
গ্রাম পুলিশের ১৮ মাস আগে চাকুরী মেয়াদ শেষ হলেও চেয়ারম্যানের প্রত্যয়নে বেতন নিচ্ছেন মায়ানমারে পাচারকালে ৩০০ বস্তা সিমেন্ট জব্দ, কোস্ট গার্ডের অভিযান টেকনাফ-কক্সবাজার মেরিন ড্রাইভের রেজুখাল চেকপোস্টে ২ হাজার ইয়াবা উদ্ধার ঠাকুরগাঁওয়ে কমিউনিটি সেন্টারের পাশে যুবকের মরদেহ উদ্ধার। নাসিরনগরে শোক ও ত্যাগের মহিমায় পবিত্র আশুরা উদযাপন। টেকসই ভবিষ্যৎ ও পরিবেশের রাজনীতি: তরুণ প্রজন্মের কন্ঠে সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয় বাগমারার আউচপাড়ায় সিসিকরণ রাস্তার উদ্বোধন করেন চেয়ারম্যান ডিএম সাফি রুহিয়া উপজেলায় বাংলাদেশ খ্রীস্টান এসোসিয়েশনের সভাপতি- মার্চেল্লো দাস, সম্পাদক- মিসেস ডরথী দাস কুমিল্লা নগরীর কাটাবিলে স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় ১২ জনের বিরুদ্ধে মামলা মাদক নিয়ে কোনো আপোষ নয়, প্রয়োজনে ১০ হাজার মানুষ নিয়ে লং মার্চ: এমপি মনিরুল হক চৌধুরী
Headline
Wellcome to our website...
কুমিল্লা সদর দক্ষিণে র‍্যাবের অভিযানে ১০ কেজি গাঁজাসহ আটক-১।
/ ২৬৫ Time View
Update : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪, ৩:১৫ অপরাহ্ন

কুমিল্লা সদর দক্ষিণে র‍্যাবের অভিযানে ১০ কেজি গাঁজাসহ আটক-১।

 

 

 

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা সদর দক্ষিণে ফুলতলি এলাকায় র‍্যাবের অভিযানে ১০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা। এসময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি মোটর সাইকেল জব্দ করা হয়।

সোমবার (১৪ অক্টোবর) জেলার সদর দক্ষিণের ফুলতলি এলাকা থেকে তাকে আটক করে র‍্যাব সদস্যরা।
আটককৃত আসামী মোঃ মোবারক হোসেন (৩৫) কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার দূর্গাপুর গ্রামের মোঃ রফিকুল ইসলাম এর ছেলে।

র‍্যাব সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার ফুলতলী এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে দশ কেজি গাজাঁসহ মোঃ মোবারক হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এসময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি মোটর সাইকেল উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা র‌্যাব-১১ ও সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক লেফটেনেন্ট কমান্ডার মাসুদুল হক জানান, আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানায় যে, সে দীর্ঘদিন ধরে জব্দকৃত মোটর সাইকেলটি ব্যবহার করে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে কুমিল্লাসহ বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। র‌্যাব-১১ এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। আটককৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page