সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
Headline
সংরক্ষিত মহিলা আসনে রেনজিনা আহমেদ প্রিয়াংকাকে এমপি হিসেবে দেখতে চায় বাগেরহাটবাসী নরসিংদী জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর যৌথ অভিযান ও মোবাইল কোর্ট জেল, ও জরিমানা আদায় বিজয়নগরে আন্তঃ জেলা ডাকাত দলের শীর্ষ সদস্য মুর্শিদ প্রকাশ মোরশেদ গ্রেফতার সোনারগাঁয়ের ‘শীর্ষ সন্ত্রাসী’ কাইল্লা রক্সি র‍্যাবের হাতে গ্রেপ্তার, ২৮ মামলার আসামি বাগেরহাটের উন্নয়নে কাজের অঙ্গীকার, বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ করলেন পাইলট রেনজিনা আহমেদ প্রিয়াংকা রাজশাহীর সংরক্ষিত আসনে ৬ নেত্রীর মনোনয়ন ফরম সংগ্রহ নরসিংদীর শিবপুর বাড়ৈ আলগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি মশা বাহিত রোগ প্রতিরোধে মশক নিধন ও খাল পরিস্কার কর্মসূচির উদ্বোধন সাংবাদিকের পক্ষ থেকে সর্বস্তরের জনগণকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। জুলাই সনদ বাস্তবায়নে জনগণের ৭০% রায়কে অবজ্ঞা করার ফল শুভ হবে না অ্যাডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী।
Headline
Wellcome to our website...
কুমিল্লা সিটি করপোরেশনে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
/ ১০৫ Time View
Update : বুধবার, ১৯ মার্চ, ২০২৫, ১১:৫৮ পূর্বাহ্ন

কুমিল্লা সিটি করপোরেশনে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

 

 

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লা সিটি করপোরেশনে এন এস গ্যালারির টেন্ডারের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (১৯ মার্চ) সকালে কুমিল্লা সিটি করপোরেশন এ দুদকের প্রধান কার্যালয়ের নির্দেশে একটি “এনফোর্সমেন্ট” অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযান পরিচালনা করেন কুমিল্লা দুদকের সহকারী পরিচালক মো. মাসুম আলী।
দুদক সূত্রে জানা যায়, ঠিকাদারী প্রতিষ্ঠান এন এস গ্যালারীর স্বত্তাধিকারী সাইফুল ইসলাম গত ২২-২৩/২৩-২৪ দুই অর্থবছরে প্রায় ৩১ টি টেন্ডারে প্রায় ২ শত ৩১ কোটি টাকার টেন্ডার বরাদ্দ পায়। ওই বরাদ্দের মধ্যে অনিয়ম দুনীতির অভিযোগ রয়েছে। এ অভিযোগের প্রেক্ষিতে কুমিল্লা সিটি করপোরেশনে অভিযান চালিয়েছে দুদক।

এ বিষয় জানতে চাইলে কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাহী পরিচালক মো: ছামছুল আলম বলেন, এন এস গ্যালারির মালিক সাইফুল ইসলামের নামে অভিযোগ ছিলো। আমাদের কাছে তথ্য চেয়েছে আমরা তথ্য দিয়েছি দুদককে।

অভিযানের বিষয়ে কুমিল্লা দুদকের সহকারী পরিচালক মো. মাসুম আলী বলেন, কুমিল্লা সিটি করপোরেশনের বিভিন্ন টেন্ডারের বিভিন্ন অনিয়মের বিষয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এ অভিযোগের কারণে আমাদের দুদক হেড অফিসের নির্দেশে কুমিল্লা দুদক অফিস থেকে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করছি।
তিনি আরও বলেন, অভিযানে রেকর্ড পত্রে দেখা গেছে এন এস গ্যালারি বেশ কিছু টেন্ডার পেয়েছেন। অভিযানে পাওয়া কাগজপত্র ও তথ্য-প্রমাণ যাচাই করে পরবর্তী ব্যবস্থা নিতে প্রধান কার্যালয়ে পাঠানো হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন দুদক কুমিল্লার সহকারী পরিচালক তারিকুর রহমান ও দুদক সদস্য মামুনুর রশিদ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page