শনিবার, ০২ মে ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
Headline
কুমিল্লা ও ফরিদপুর বিভাগ করার পূর্ব সিদ্ধান্ত বাস্তবায়নের ঘোষণা দিলেন- মির্জা ফখরুল। কুমিল্লায় বিদেশ পাঠানোর নামে সাংবাদিকের কাছ থেকে ১৪ লাখ টাকা আত্মসাত, ৬ জনের বিরুদ্ধে মামলা কুমিল্লায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পরও পলাতক আসামিরা বেপরোয়া, নিরাপত্তাহীনতায় ভুগছেন মানবাধিকার কর্মী শুভ্র। পঞ্চগড়ে প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি নাসের বাবুল ও মোকবুলার রহমান সাধারণ সস্পাদক নির্বাচিত কুষ্টিয়ায় চালের দামের ওপর বাড়তি পরিবহন ভাড়ার প্রভাব। সংঘবদ্ধ ধ’র্ষ’ণ: শিশুসহ নারীকে বিলের ধারে নিয়ে পাশবিকতা ধামাচাপার চেষ্টার অভিযোগ কর্মমূখী শিক্ষা ব্যবস্থা ও বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের দাবি
Headline
Wellcome to our website...
কুমিল্লা হোমনায় একাধিক মামলার আসামিকে পিটিয়ে হত্যা
/ ১৩১ Time View
Update : শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫, ১০:০১ পূর্বাহ্ন

কুমিল্লা হোমনায় একাধিক মামলার আসামিকে পিটিয়ে হত্যা

 

 

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লা হোমনা পৌর এলাকায় ফারুক মিয়া ওরফে পান্ডু নামের এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) জেলার হোমনা উপজেলার হোমনা পৌর এলাকায় এ ঘটনা ঘটে। শুক্রবার ওই যুবকের লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত যুবক ফারুক মিয়া ওরফে পান্ডু (৩০) হোমনা পৌরসভার বাগমারা গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত পান্ডুর বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে কে বা কারা তাকে বৃহস্পতিবার গভীর রাতে পিটিয়ে হত্যা করে লাশ ফেলে পালিয়ে যায়। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ শুক্রবার সকালে পান্ডুর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা জানান, নিহত পান্ডু ডাকাত নারায়ণগঞ্জে বসবাস করত। ঘটনার রাতে সে এলাকায় আসে। ডাকাতির মালামালের ভাগ বাটোয়ারা নিয়ে নিজেদের মধ্যে দ্বন্দ্বের কারণে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করছে পুলিশ। তার বিরুদ্ধে থানায় একটি অস্ত্র ও চারটি ডাকাতি মামলা সহ পাঁচটি মামলা রয়েছে বলে তিনি জানান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page