
কুষ্টিয়া জেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত।
মোঃ মনজের আলী
স্টাফ রিপোর্টার।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশে কুষ্টিয়া জেলা বিএনপি এবং জেলা কমিটির আওতাধীন সকল ইউনিট সমুহের কাউন্সিল নির্ধারিত সময়ে সম্পন্ন করার লক্ষ্যে কুষ্টিয়া জেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত। ১০ নভেম্বর বেলা ১১টার সময় কুষ্টিয়া দিশা টাওয়ারের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমান উল্লাহ আমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনিন্দ্য ইসলাম অমিত,বাবু জয়ন্ত কুমার কুন্ডু । কুষ্টিয়া জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার । প্রধান অতিথির বক্তব্যে আমান উল্লাহ বলেন, বিডিআর, ছাত্রজনতা এবং গণহত্যার দায়ে আইন অনুযায়ী বিচারের মাধ্যমে আদালতই শেখ হাসিনা কে দেশে আনবে

