মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
Headline
বিশ্ব শিক্ষক দিবসে ব্রাহ্মণপাড়ায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় কুমিল্লার ব্রাহ্মণপাড়ার যুবক নিহত জাতিসংঘের সদর দপ্তরে প্রয়াত বেগম খালেদা জিয়ার : হার লাইফ,হার স্টরি’ কপি প্রধানমন্ত্রীকে দেয়া হয়েছে জুলাইয়ের গণহত্যার বিচার ও শান্তি প্রতিষ্ঠার দাবিতে জুলাই গণঐক্যের মানববন্ধন মুভি বাংলা টিভি ও ‘আলোর সময়’ অফিসে হামলার পরিকল্পনা: স্বেচ্ছাসেবক লীগ নেতা আল আমিনকে নিয়ে নতুন উদ্বেগ- ফুটপাত দখলমুক্ত অভিযান বন্ধ না করার আহ্বান ইউপি চেয়ারম্যানের পাইকগাছায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন পাইকগাছায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন সরাইলে ঐতিহ্যবাহী লাঠি খেলা : নারী-পুরুষের সমাগম
Headline
Wellcome to our website...
ব্রাহ্মণপাড়ায় একাধিক চাঁদাবাজির অভিযোগ এর মামলার আসামি আক্তার হোসেন গ্রেফতার,
/ ৩১৫ Time View
Update : সোমবার, ৯ মার্চ, ২০২৬, ১:২৮ পূর্বাহ্ন

ব্রাহ্মণপাড়ায় একাধিক চাঁদাবাজির অভিযোগ এর মামলার আসামি আক্তার হোসেন গ্রেফতার,

অনলাইন ডেক্স

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার আলোচিত ব্যক্তি আক্তার হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে একাধিক চাঁদাবাজির মামলা রয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, সাম্প্রতিক দায়ের হওয়া মামলাগুলোর ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। সংশ্লিষ্ট মামলাগুলোর তদন্ত চলমান রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

স্থানীয় একাধিক সূত্রের দাবি, দীর্ঘদিন ধরে আক্তার হোসেনের বিরুদ্ধে লুটপাট, জমি দখল, নির্যাতন, মিথ্যা মামলা দায়ের এবং চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগ উঠে আসছিল। তবে এসব অভিযোগের বিষয়ে তার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এলাকাবাসীর একাংশ মনে করছেন, গ্রেফতারের মাধ্যমে অভিযোগগুলো তদন্তের সুযোগ তৈরি হয়েছে এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটিত হবে।

পুলিশ জানিয়েছে, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page