শনিবার, ০২ মে ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
Headline
কুমিল্লা ও ফরিদপুর বিভাগ করার পূর্ব সিদ্ধান্ত বাস্তবায়নের ঘোষণা দিলেন- মির্জা ফখরুল। কুমিল্লায় বিদেশ পাঠানোর নামে সাংবাদিকের কাছ থেকে ১৪ লাখ টাকা আত্মসাত, ৬ জনের বিরুদ্ধে মামলা কুমিল্লায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পরও পলাতক আসামিরা বেপরোয়া, নিরাপত্তাহীনতায় ভুগছেন মানবাধিকার কর্মী শুভ্র। পঞ্চগড়ে প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি নাসের বাবুল ও মোকবুলার রহমান সাধারণ সস্পাদক নির্বাচিত কুষ্টিয়ায় চালের দামের ওপর বাড়তি পরিবহন ভাড়ার প্রভাব। সংঘবদ্ধ ধ’র্ষ’ণ: শিশুসহ নারীকে বিলের ধারে নিয়ে পাশবিকতা ধামাচাপার চেষ্টার অভিযোগ কর্মমূখী শিক্ষা ব্যবস্থা ও বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের দাবি
Headline
Wellcome to our website...
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানের সংবাদ বর্জনের সিদ্ধান্ত
/ ১৩৪ Time View
Update : বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫, ১২:৪৯ অপরাহ্ন

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানের সংবাদ বর্জনের সিদ্ধান্ত

খাগড়াছড়ি প্রতিনিধি :

সাম্প্রতিক সময়ের বিভিন্ন ঘটনা ও সংবাদ নিয়ে সাামাজিক যোগযোগ মাধ্যমসহ বিভিন্নভাবে সাংবাদিকদের হয়রানির অভিযোগে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরার সংবাদ বর্জনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
খাগড়াছড়ি প্রেসক্লাব ও খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের যৌথ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
ঘন্টাব্যাপী সভা শেষে খাগড়াছড়ি প্রেস ক্লাব ও খাগড়াছড়ি সসাংবাদিক ইউনিয়নের সভাপতি ও সম্পাদকদ্বয় যৌথ বিবৃতিতে এ তথ্য জানান।
বুধবার (১২ ফেব্রুয়ারী) চলমান পরিস্থিতিতে খাগড়াছড়িতে সাংবাদিকদের পেশাগত মান মর্যাদা বৃদ্ধি সুরক্ষায় খাগড়াছড়ি প্রেসক্লাবের হলরুমে অনুষ্ঠিত সভায় সাম্প্রতিক সময়ের বিভিন্ন ঘটনা ও সংবাদ নিয়ে সাামাজিক যোগযোগ মাধ্যমসহ বিভিন্নভাবে সাংবাদিকদের হয়রানি রোধে এসব সিদ্ধান্ত নেয়া হয়।
খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপদি তরুণ কুমার ভট্টাচার্যের সভাপতিত্বে যৌথ সভায় খাগড়াছড়ি প্রেসক্লাবের সাধারন সম্পাদক এইচ এম প্রফুল্ল, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহরিয়ার ইইনুছ, সাধারন সম্পাদক ইশতিয়াব আহমেদ নিপু, খাগড়াছড়ি প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক সমীর মল্লিক, সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারন সম্পাদক কানন আচার্য প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় সাম্প্রতিক সময়ে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরার প্রাতিষ্ঠানিক দায়িত্ব পালনে অনিয়ম ও দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকদের বিরুদ্ধে চেয়ারম্যানের সহযোগীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সাংবাদিকদের নিয়ে কুরুচিপূর্ণ প্রচারণার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
একই সাথে খাগড়াছড়ি প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নসহ জেলায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত হয়ে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ ও হস্তান্তরিত বিভাগের দুর্নীতি, অনিয়ম, স্বজনপ্রীতি, স্বেচ্ছাচারিতা নিয়ে সংবাদ প্রকাশ অব্যাহত রাখার সিদ্ধান্ত নেন।

এসময় সাংবাদিক নেতৃবৃন্দ পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে ব্যক্তিগত আক্রমণের শিকার হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেন ও পাশাপাশি ভবিষ্যতে এ ধরণের ঘটনার পুনরাব্রত্তি হলে আইনগত ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। সাংবাদিকতার মান মর্যাদা রক্ষায় নিজেদের মধ্যে পেশাগত ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে সকলের সহযোগীতা কামনা করা হয়।

 

##

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page