শনিবার, ০২ মে ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
Headline
মাদকবিরোধী সমাবেশে প্রধান অতিথি এমপি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। কুমিল্লা ও ফরিদপুর বিভাগ করার পূর্ব সিদ্ধান্ত বাস্তবায়নের ঘোষণা দিলেন- মির্জা ফখরুল। কুমিল্লায় বিদেশ পাঠানোর নামে সাংবাদিকের কাছ থেকে ১৪ লাখ টাকা আত্মসাত, ৬ জনের বিরুদ্ধে মামলা কুমিল্লায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পরও পলাতক আসামিরা বেপরোয়া, নিরাপত্তাহীনতায় ভুগছেন মানবাধিকার কর্মী শুভ্র। পঞ্চগড়ে প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি নাসের বাবুল ও মোকবুলার রহমান সাধারণ সস্পাদক নির্বাচিত কুষ্টিয়ায় চালের দামের ওপর বাড়তি পরিবহন ভাড়ার প্রভাব। সংঘবদ্ধ ধ’র্ষ’ণ: শিশুসহ নারীকে বিলের ধারে নিয়ে পাশবিকতা ধামাচাপার চেষ্টার অভিযোগ
Headline
Wellcome to our website...
গণমাধ্যম কর্মীদের উপর হামলার প্রদিবাদে রাঙ্গামাটিতে সাংবাদিকদের মানবন্ধন ও প্রতিবাদ অনুষ্ঠিত
/ ১৯৫ Time View
Update : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪, ১১:৪২ পূর্বাহ্ন

গণমাধ্যম কর্মীদের উপর হামলার প্রদিবাদে রাঙ্গামাটিতে সাংবাদিকদের মানবন্ধন ও প্রতিবাদ অনুষ্ঠিত

রাঙ্গামাটি জেলা প্রতিনিধি বাংলাদেশ ।।
সারাদেশে গণমাধ্যম কর্মীদের উপর হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে রাঙ্গামাটিতে মানববন্ধন ও মুখে কালো মাস্ক পড়ে প্রতিবাদ সমাবেশ করেছে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিকস গণমাধ্যমের সাংবাদিকরা।

মঙ্গলবার দুপুর ১২ টায় রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ  সমাবেশ সভাপতিত্ব করেন রাঙ্গামাটি প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফাক প্রতিনিধি প্রবীণ সাংবাদিক এ কে এম মকছুদ আহমেদ।

এ সময় উপস্থিত ছিলেন রাঙ্গামাটি প্রেস ক্লাবের সভাপতি মো: সাখাওয়াৎ হোসেন রুবেল, দৈনিক পার্বত্য চট্টগ্রাম সম্পাদক ও কালের কন্ঠ প্রতিনিধি ফজলে এলাহী, সাংবাদিক সমিতি সভাপতি জিয়াউল হক, সাংবাদিক মনসুর আহম্মেদ, সাংবাদিক ফাতেমা জান্নাত মুমু, সাংবাদিক মঈনুদ্দিন বাপ্পি, সাংবাদিক নির্মল বড়ুয়া প্রমুখ।

এ সময় সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, বর্তমান সরকারের প্রতি আমাদের আস্থা এবং বিশ্বাস রয়েছে। আমরা চাই গণমাধ্যম কর্মীদের উপর নির্যাতন বন্ধ হামলাকারীদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হোক। এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে সরকারের কাছে জোর দাবি জানানো হয়।

ঘন্টাব্যাপী আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page