মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
Headline
সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন নির্বাচনে NCP সমর্থিত National Lawyers Alliance – NLA মনোনীত লাল-সবুজ প্যানেলে প্রার্থীগণ। সাতকানিয়া উপজেলার কেরানীহাট এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সামসুজ্জামান কুমিল্লা রিপোর্টার্স ক্লাবের ২০২৬-২৭ কমিটি গঠন: রাসেল সোহেল সভাপতি, সৌরভ সাধারণ সম্পাদক বিজয়নগরের ৪ লক্ষ ৩৫ হাজার মানুষের জীবনযাত্রা আজ ভয়াবহ সড়ক দুর্ভোগে বিপর্যস্ত। রাণীশংকৈলে কৃষক পার্টনার কংগ্রেস সেমিনার অনুষ্ঠিত “চলন্ত ট্রেনে আগুন” এশিয়া পোস্টের উদ্বোধনে কুমিল্লায় কেক কাটা ও আলোচনা সভা গোমতী ইউনিয়নে চুরির মহামারি: মসজিদ-মাদ্রাসাও রক্ষা পাচ্ছে না, বিচারহীনতায় বাড়ছে আতঙ্ক বাড়ছে হামের ভয়াবহতা, উদ্বেগে স্বাস্থ্যখাত। ঢাকায় জাগ্রত জাতীয় কাউন্সিল–২০২৬: সমাজসেবা ও সাহিত্যে সম্মাননা পেলেন সিনিয়র সাংবাদিক, লেখক ও কবি মফিদুল
Headline
Wellcome to our website...
ঘূর্ণিঝড় “রেমাল” মোকাবেলায় জেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা
/ ৪২৮ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪, ৪:৩০ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার:

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা।।
ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলায় জেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় জেলা প্রশাসক হুমায়ন কবির বলেছেন বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হয়ে ঘূর্ণিঝড় ‘রেমালে’ রূপ নিয়ে যদি আমাদের উপকূলে আঘাত হানে তবে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে জেলা প্রশাসন।

তিনি আরও বলেন, এই সময়ে এই মৌসুমে একটি সাধারণ প্রস্তুতি আমাদের থাকেই তার পরেও এই উপলক্ষে আমাদের উপকূলীয় উপজেলা শ্যামনগর আশাশুনিসহ কালিগঞ্জ দেবহাটা এলাকার আশ্রয় কেন্দ্রগুলো প্রস্তুত রাখা, শুকনা খাবার প্রস্তুত রাখা, জনপ্রতিনিধি সরকারি কর্মচারী সকলে যেন নিজ নিজ এলাকায় অবস্থান করে একই সাথে প্রত্যেক ইউনিয়নে মেডিকেল টিম প্রস্তুতকরণ, পর্যাপ্ত শুকনো খাবার ও খাওয়ার পানি মজুদ রাখা, দুর্যোগকালীন ও দুর্যোগ পরবর্তী সময়ে উদ্ধার কার্যক্রম চালানোর জন্য ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স ও স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৩ মে) সকাল ১১ টায় সাতক্ষীরা জেলা প্রশাসক কার্যালয়ে ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলায় জেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়।

জেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক মাশরুবা ফেরদৌস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সরোয়ার হোসেন, নির্বাহী প্রকৌশলী পানি উন্নয়ন অধিদপ্তরের মোঃ সালাউদ্দিন, জেলা দূর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ আব্দুল বাসেত, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমাদ।

এসময় জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page