রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
Headline
বাগেরহাটের উন্নয়নে কাজের অঙ্গীকার, বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ করলেন পাইলট রেনজিনা আহমেদ প্রিয়াংকা রাজশাহীর সংরক্ষিত আসনে ৬ নেত্রীর মনোনয়ন ফরম সংগ্রহ নরসিংদীর শিবপুর বাড়ৈ আলগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি মশা বাহিত রোগ প্রতিরোধে মশক নিধন ও খাল পরিস্কার কর্মসূচির উদ্বোধন সাংবাদিকের পক্ষ থেকে সর্বস্তরের জনগণকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। জুলাই সনদ বাস্তবায়নে জনগণের ৭০% রায়কে অবজ্ঞা করার ফল শুভ হবে না অ্যাডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী। সম্প্রতি গঠিত পঞ্চগড় জেলা প্রাথমিক শিক্ষক সমিতিকে অবাঞ্চিত ঘোষণা কুমিল্লায় ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার, নগদ অর্থ উদ্ধার অপপ্রচারের তীব্র নিন্দা রুপগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা
Headline
Wellcome to our website...
চট্টগ্রাম নগরীর ইপিজেড থানা পুলিশের অভিযানে মামলা রুজুর ২৪ ঘন্টার মধ্যে বিদেশী নাগরিকের ছিনতাইকৃত মোবাইল উদ্ধার এবং ছিনতাইয়ের কাজে ব্যবহৃত ২ টি ছুরি সহ সংঘবদ্ধ ছিনতাই চক্রের ৩ জন সদস্যকে গ্রেফতার করেছে।
/ ১০৮ Time View
Update : বুধবার, ১১ জুন, ২০২৫, ৪:২৫ অপরাহ্ন

চট্টগ্রাম নগরীর ইপিজেড থানা পুলিশের অভিযানে মামলা রুজুর ২৪ ঘন্টার মধ্যে বিদেশী নাগরিকের ছিনতাইকৃত মোবাইল উদ্ধার এবং ছিনতাইয়ের কাজে ব্যবহৃত ২ টি ছুরি সহ সংঘবদ্ধ ছিনতাই চক্রের ৩ জন সদস্যকে গ্রেফতার করেছে।

মামলার বাদী রুবেল দাশ (৪০) সিইপিজেডস্থ নিউ এরা ফ্যাশন বিডি লিঃ এর স্টোর কীপার হিসেবে কর্মরত আছে। নিউ এরা ফ্যাশন বিডি লিঃ কোম্পানীর নিজেয় টেকনিশিয়ান চায়না নাগরিক ZHENG QING ZHIN (52) গত ০৯/০৬/২০২৫ তারিখ সকাল অনুমান ০৮.৩০ মিনিটের সময় বাঙ্গার করার জন্য বাসা হতে বের হয়ে ইপিজেড থানাধীন সিইপিজেডস্থ বেপজা আবাসিক এলাকার প্রধান গেইটের ভিতর পাকা রাস্তার উপর পৌঁছালে অজ্ঞাতনামা ৩/৪ জন ছিনতাইকারী চায়না নাগরিক ZHENG QING ZHIN (52) এর সামনে এসে পথরোধ করে তাকে ছাকু দিয়ে ভয়ভীতি দেখিয়ে উক্ত ছিনতাইকারীদের মধ্য হতে একজন ছিনতাইকারী চায়না নাগরিক ZHENG QING ZHIN (52) এর পরিহিত স্কাটের বাম পকেটে থাকা HUAWEI NOVA 13 মোবাইল ফোন, মূল্য অনুমান ৩৫.০০০০/- (পয়ত্রিশ হাজার) টাকা জোরপূর্বক ছিনিয়ে নেয়। বাদীর এইরূপ অভিযোগের প্রেক্ষিতে ইপিজেড থানার মামলা নং- ০৮, তারিখ- ১০ জুন ২০২৫ খ্রিঃ, ধারা- 392/34 The Penal Code, 1850 রুজু করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মোঃ আব্দুল ওয়াদুদ চৌধুরী সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ ১১/৬/২০২৫ তারিখ ইপিজেড থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে মোহাম্মদ হৃদয় (২৮), মোঃ ফেরদৌস হাসান (২৯), রাজু মজুমদার প্রঃ কানকাটা রাজু (৩২) দেরকে গ্রেফতার করেন এবং আসামীদের হেফাজত হতে ছিনতাইকৃত HUAWEI NOVA 13 মোবাইল ফোন ও ছিনতাইয়ের কাজে ব্যবহৃত ২টি স্টিলের ছুরি উদ্ধারপূর্বক ইং ১১/৬/২০২৫ তারিখ ০৭.১৫ মিনিটে জব্দ তালিকা মূলে জব্দ করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page