সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
Headline
নরসিংদী জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত আবুনাঈম রিপন : চট্টগ্রামে বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার মহাসচিবের মতবিনিময় ও অসুস্থ সাংবাদিক পিতাকে দেখতে হাসপাতালে ছুটে যান* মহামান্য রাষ্ট্রপতির সিলেট সফর উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কাউনিয়ায় KICHIP প্রকল্পের স্বাস্থ্য উপকরণ বিতরণ মামলা ও ওয়ারেন্টের পরও আসামি গ্রেপ্তার নয়, মিরসরাইয়ে সংবাদ সম্মেলনে ভুক্তভোগীদের ক্ষোভ রাজস্থলীতে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত। মোল্লাহাটে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা পদ্মায় পানি বৃদ্ধির শঙ্কা: দৌলতপুরে বন্যা মোকাবেলায় মতবিনিময় সভা ​নেপাল ও ভারতের পাহাড়ি ঢলের প্রভাবে সম্ভাব্য বন্যা পরিস্থিতি নিয়ে দৌলতপুরে অনুষ্ঠিত হয়েছে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা। সাতকানিয়ায় মোটরসাইকেলের গতি রোধ করে যুবককে কুপিয়ে হত্যা নরসিংদীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভায় বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
Headline
Wellcome to our website...
চাকা পাংচার হয়ে এনজিও কর্মকর্তার মৃত্য
/ ২০৬ Time View
Update : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪, ৫:৪৭ পূর্বাহ্ন

চাকা পাংচার হয়ে এনজিও কর্মকর্তার মৃত্য

বেলাল হোসেন কামাল ব্যুরো চীপ নোয়াখালী

নোয়াখালীর সুবর্ণচরে উপজেলা চলন্ত সিএনজি চালিত অটোরিকশার চাকা পাংচার হয়ে আতঙ্কে এক এনজিও কর্মকর্তার মৃত্যু হয়েছে।

নিহত আমির হোসেন (৪২) উপজেলার পশ্চিম চরজব্বর এলাকার মমিন নগর গ্রামের মৃত মাইন উদ্দিনের ছেলে। তিনি লক্ষীপুর সদর উপজেলা শাখার ব্রাক এনজিওয়ের ম্যানেজার ছিলেন।

শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার চরওয়াপদা ইউনিয়নের চেয়ারম্যান ঘাট টু সোনাপুর সড়কের আল আমিন রাস্তার ওপর এই দুর্ঘটনা ঘটে।

লক্ষীপুর জেলার ব্রাক এনজিও ম্যানেজার মো.সিরাজুল ইসলাম বলেন, শুক্রবার দুপুরের আমির সিএনজি যোগে দিকে লক্ষ্মীপুর থেকে মায়ের সাথে দেখা করতে নোয়াখালীর সুবর্ণচরের নিজ বাড়ির উদ্দেশ্যে যাত্রা করেন। বিকেল সাড়ে ৪টার দিকে চরওয়াপদা ইউনিয়নের চেয়ারম্যান ঘাট টু সোনাপুর সড়কের আল আমিন রাস্তার এলাকায় আসলে যাত্রীবাহী সিএনজির সামনের চাকা পাংচার হয়ে যায়। এতে ভয়ে তিনি আতঙ্কিত হয়ে সিএনজিতে স্ট্রোক করেন। তাৎক্ষণিক তাকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, সিএনজিতে পাঁচজন যাত্রী ছিল। চাকা পাংচার হলে সিএনজিতে থাকা কোন যাত্রী আঘাত পাননি। তিনি আতঙ্কে অসুস্থ হয়ে মারা যান। ধারণা করা হচ্ছে, আগে থেকে তিনি হার্টের রোগী ছিলেন। কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page