বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
Headline
কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় শিশু ধর্ষণের চেষ্টা ধামাচাপা দিতে ‘৫ লাখ টাকা’র প্রহসনের সালিশ এলাকার যুব সমাজ মুখ খুললেই যুবসমাজকে মামলার হুমকি দেয় মেম্বার-সর্দার রা ! ৩ বছর ধরে বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আনয়ারা বেগম অনুপস্থিত। ব্রাহ্মণপাড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ সাংবাদিক নার্গিস জুঁইকে আদালত চত্বরে মারধরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ ঢালুয়া দারুসুন্নাত দাখিল মাদ্রাসায় ল্যাপটপ ও ফটোকপি সুবিধা সম্বলিত প্রিন্টার উপহার লায়ন সৈয়দ হারুন এমজেএফ ভুয়া অনলাইন পোর্টালের নামে প্রতারণা, সাধারণ মানুষের কাছ থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে হাজার,হাজার টাকা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আহমেদ আবু জাফর “ত্রিশালের নজরুল মঞ্চে প্রভাষক লিটনের অনবদ্য অভিনয়- “নজরুল জয়ন্তীর বর্ণাঢ্য আয়োজনে মুগ্ধ দর্শক” শরীয়তপুর জেলাবাসীর উদ্দেশে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রদল নেতা মাহমুদ খোকন। বিএনপি নেতা মাসুদ রানার নবীনগর পৌরসভার ‘মেয়র’ পদে নির্বাচন করার ঘোষণা!
Headline
Wellcome to our website...
চুয়াডাঙ্গায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে কলেজ ছাত্রের মৃত্যু
/ ২২৭ Time View
Update : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪, ৭:০৫ পূর্বাহ্ন

চুয়াডাঙ্গায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে কলেজ ছাত্রের মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ ২৭/১০/২৪ ইং:

পরীক্ষা দিতে যাওয়ার পথে চুয়াডাঙ্গার দামুড়হুদা বাসট্যান্ড সংলগ্ন হাঁটের সামনে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রাকিব (১৯) নামে কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ রবিবার ২৭ অক্টোবর সকাল সাড়ে ৯টার দিকে কলেজে যাওয়ার পথে এ দূর্ঘটনা ঘটে।

সে উপজেলার চিতলা গোবিন্দহুদা গ্রামের মিলনের ছেলে ও দামুড়হুদা আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, দামুড়হুদা উপজেলার সদর বাসট্যান্ড সংলগ্ন হাট চালির সামনে সকাল সাড়ে ৯ টার দিকে আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থী রাকিবসহ ৩ বন্ধু মোটরসাইকেল যোগে কলেজে পরিক্ষা দিতে যাচ্ছিলো। কলেজে ঢুকার আগেই হাটচালির সামনে একটি পাখি ভ্যানের এক্সেলে বেঁধে মোটরসাইকেলটি ছিটকে পিচ রাস্তার উপর পড়ে। এসময় পিছন দিক থেকে দ্রুত গতিতে আসা একটি ট্রাকের (ঢাকা মেট্রো ট ২২- ৫৮২৩) পেছনের চাকার নিচে পরে। এতে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই কলেজ ছাত্র রাকিব মৃত্যু বরণ করে। গুরুতর আহত মোটরসাইকেল অপর দুই আরহীকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে প্রেরণ করেন।

সংবাদ পেয়ে দামুড়হুদা মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং ঘাতক ট্রাকটি (ঢাকা মেট্রো ট ২২- ৫৮২৩) আটক করে দামুড়হুদা মডেল থানা হেফাজতে নিয়েছে। নাবিল কোম্পানীর ট্রাকটি মাছের ফিড নিয়ে রাজশাহী থেকে দর্শনার উদ্দেশ্যে আসছিলো। পতিমধ্যে এ দূর্ঘটনার কবলে পড়ে।

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কলেজ ছাত্র রাকিবকে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page